Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

বাংলাদেশে উঠল লকডাউন, ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে খুলল সরকারি-বেসরকারি অফিস

সালমান হায়দার খন্দকার, এনবিটিভি, বাংলাদেশ: ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে খুলল সরকারি-বেসরকারি অফিস। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সাধারণ ছুটি শেষে আজ ৩১ মে সীমিতভাবে খুলছে সরকারি-বেসরকারি অফিস। একই সাথে কাল থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু হবে গণপরিবহনও।

গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নতুন করে ছুটি না বাড়ানোর কথা এবং গণপরিবহন সহ ট্রেন ও লঞ্চ চালু হওয়ার কথা জানিয়েছিলেন। ফরহাদ হোসেন বলেছিলেন, ‘ছুটি ৩০ মে শেষ হচ্ছে। ছুটি আর বাড়ছে না। কিন্তু কিছু বিধি-নিষেধসহ নাগরিক জীবন সুরক্ষিত রেখে আমরা সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে যাচ্ছি। তবে সবকিছু একেবারে খুলে দেয়া হচ্ছে না। আমরা খুলতে যাচ্ছি তবে কঠোরভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে। বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারীরা আপাতত অফিসে আসবেন না। একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে বলেও জানান তিনি।’

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যেতে থাকে। উদ্ভূত পরিস্থিতিতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। যদিও সবশেষে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সবশেষ তথ্য অনুযায়ী, আজ ৩১ মে পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে রেকর্ড ৪০ জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, দেশের অর্থনীতি সচল রাখতে সরকার কিছু দিনের জন্য লকডাউন উঠিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় সরকার আরো কঠোরভাবে লকডাউনের ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন ফরহাদ হোসেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories