Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

সতর্ক থাকতে হবে মানুষকে, মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী মোদি

এনবিটিভি ডেস্ক: দেশে লকডাউন পরিস্থিতে অনেককিছুই প্রায় খুলে দেওয়া হয়েছে। তাই আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’-এ জোর দিলেন সতর্ক থাকার বিষয়ে। যদিও ২৫ মার্চ থেকে শুরু হয়েছে লকডাউন পর্ব। ১ জুন থেকে দেশে শুরু হতে চলেছে আনলক ১.০। সেক্ষেত্রে কন্টেনমেন্ট জোন বাদে ছাড় দেওয়া হয়েছে অনেককিছু। উন্মুক্ত করা হয়েছে অর্থনীতির বিরাট অংশ।

প্রধানমন্ত্রী ‘মন কি বাত’-এ জোর দিলেন সতর্ক থাকার বিষয়ে। তিনি জানালেন, যেহেতু অর্থনীতির বিরাট অংশ উন্মুক্ত করা হয়েছে, তাই আরও সতর্ক হতে হবে সকলকে। এটি লকডাউন আনলক করার ফেজ-১ বলেও বর্ণনা করা হয়। সমস্ত দোকান খুলে দেওয়া হয়েছে। রেল, সড়ক ও বিমান পরিষেবাও শুরু হয়েছে। মল, হোটেল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান ৮ জুন থেকে খুলে দেওয়া হবে। সমস্ত নিষেধাজ্ঞাই এভাবে ধাপে ধাপে তুলে দেওয়া হবে বলেও সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদি বলেন, অন্যদেশের তুলনায় করোনা মোকাবিলায় ভারত অনেকটাই সফল। দারুণ কাজ করেছেন স্বাস্থ্যকর্মী ও অন্যান্য করোনাযোদ্ধারা। সবথেকে বেশি লকডাউন ক্ষতি হয়েছে গরিব, শ্রমিকদের। তাদের দুঃখের কথা ভাষায় প্রকাশ করা যায় না।

তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্য একযোগে এই বিপর্যয় মোকাবিলা করছে। কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্তে দেশ আত্মনির্ভর হবে বলেও তিনি দাবি করেন। মানুষ “মেক ইন ইন্ডিয়া”-র ওপর আস্থা রাখছেন।

তাছাড়া, গোটা বিশ্ব যে এখন যোগব্যায়াম ও আয়ুর্বেদ নিয়ে আগ্রহ দেখাচ্ছে, সেই গোপন তথ্যও তিনি এদিন জানিয়েছেন। আয়ুষমন্ত্রক যোগ নিয়ে ভিডিও প্রতিযোগিতার আয়োজন করেছে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ ও ওডিশায় আমফানের ক্ষতির কথা উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে পঙ্গপালের হামলায় ক্ষতির কথাও তিনি বলেছেন। তাদের সবাইকে ক্ষতিপূরণের কথাও বলেন মোদি।

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করিয়ে দেন, অন্য দেশের দিকে তাকালে আমরা করোনার বিরুদ্ধে কতটা লড়াই করতে পেরেছি তা বোঝা যায়। অন্য দেশের মতো এখানে দ্রুত করোনা ছড়িয়ে পড়েনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories