Friday, March 6, 2026
28.9 C
Kolkata

এসআইআর বিতর্কে শুরুতেই ভাঙল অধিবেশন, উত্তপ্ত হল লোকসভা!

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে সর্বদল বৈঠকে ইঙ্গিত মেলার পর সোমবার লোকসভায় শুরুতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার অধিবেশনের শুরুতেই কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলির সাংসদরা প্রশ্নোত্তর পর্ব স্থগিত রেখে এসআইআর নিয়ে আলোচনা দাবি করেন। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বহু অসংগতি রয়েছে এবং তা সংসদে তুলে ধরা জরুরি। কিন্তু শাসক দলের সাংসদরা সেই দাবি মানতে রাজি হননি। উভয়পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানে অধিবেশন মুহূর্তেই থমকে দাঁড়ায়।

স্পিকার ওম বিড়লা জানান, তিনি এসআইআর নিয়ে আলোচনার সুযোগ দিতে প্রস্তুত। তবে প্রশ্নোত্তর পর্ব বাতিল করা হবে না বলেই স্পষ্ট জানিয়ে দেন তিনি। স্পিকারের এই অবস্থানের পরই শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত তিনি অধিবেশন বেলা ১২টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন। এদিনই শীতকালীন অধিবেশনের সূচনা হয়। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলার কথা। সাধারণত শীতকালীন অধিবেশন প্রায় ২০ দিন ধরে হয়। এই সময়সীমা কমানো নিয়েও বিরোধীরা আগেই ক্ষোভ প্রকাশ করেছিল।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories