অসমে সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং সাম্প্রদায়িক বিদ্বেষের মধ্যে জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদনী একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে সোমবার অসম সফর করেন। এই প্রতিনিধি দল বুলডোজার অভিযানের ফলে গৃহহীন হয়ে পড়া শত শত পরিবারের সঙ্গে দেখা করেন।এই প্রতিনিধি দল প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে। বিশেষ করে বেতবাড়ি ক্যাম্পে মাওলানা মাহমুদ মাদনী দীর্ঘ সময় মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা বুঝতে চেষ্টা করেন।
মাওলানা মাদনী কয়েকদিন আগে অসমে চলা উচ্ছেদ অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কে কড়া সমালোচনা করে তার অপসারণ এবং বিচার দাবি করেছিলেন। এরপর মুখ্যমন্ত্রী শর্মা একটি বিতর্কিত মন্তব্য করেন, “মাহমুদ মাদনীকে যদি পাওয়া যায়, বাংলাদেশে পাঠিয়ে দেব।” এর মধ্যেও মাওলানা মাদনী সাহসিকতার সঙ্গে অসমে এসে গৃহহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দেন।


