Saturday, September 5, 2026
28 C
Kolkata

আল-আমীন প্রত্যয় ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হলো দাতব্য চিকিৎসা শিবির

মানুষের পাশে মানুষ এই ভাবনা নিয়েই এগিয়ে যাচ্ছে আল-আমীন প্রত্যয় ফাউন্ডেশন। আল-আমীন মিশনের প্রাক্তন ছাত্রদের গঠিত এই সংগঠনের পক্ষ থেকে ৩১ আগস্ট ২০২৫, রবিবার, সকাল ১১টায় হিঙ্গলগঞ্জ থানার বোলতলা গ্রামে একটি বিনামূল্যে চিকিৎসা শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই শিবিরে ১৪৬ জন মহিলা, ৬৮ জন শিশু এবং ১১৩ জন পুরুষ অতএব মোট ৩২৭ জন মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন। জানা গিয়েছে এই শিবিরে রক্তচাপ, সুগার পরিমাপ সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়, পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

এই শিবির পরিচালনায় ছিলেন ৬ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল মাবুদ মন্ডল জানান, ভবিষ্যতে ফাউন্ডেশন একটি স্থায়ী স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে চায়, যাতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গরীব ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো যায়। এছাড়া ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি, ত্রাণ বিতরণ, শীতবস্ত্র প্রদান, কৃতি ছাত্রদের সংবর্ধনা এবং ক্যারিয়ার কাউন্সেলিংয়ের মতো নানা সামাজিক কাজেও নিয়মিতভাবে যুক্ত রয়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories