কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর-এর বিধিনিষেধ জারি হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে বিরোধীরা। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনও নিয়মিত সচেতনতা প্রচারে অংশ নিচ্ছে। সম্প্রতি বারুইপুরের খোদার বাজার এলাকায় মাদ্রাসা শিক্ষকদের নিয়ে একটি কর্মশালা ও সচেতন সভার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ বলেন, রাজ্যের প্রতিটি জেলায় এসআইআর বিরোধী প্রচার চলছে এবং শিক্ষকরা মানুষের ফর্ম পূরণে সাহায্য করছেন। তিনি জানান, সাধারণ মানুষের পাশে থেকে এই কাজে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।


