Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

করোনা সচেতনতা বাড়াতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ মালদা জেলা তৃনমূল ছাত্র পরিষদের

এনবিটিভি, রতুয়াঃ ফের দেশ জুড়ে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী ।তবুও দেশ জুড়ে সাধারন মানুষের সচেতনতার অভাব। মাস্কহীন অবস্থায় ঘুরতে দেখা যাচ্ছে রাস্তা ঘাট ও বাজারে। আর এই সচেতনতা বাড়ানোর জন্যই উদ্যোগী হল মালদা জেলার  রতুয়া ১নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ বুধবার ১নম্বর রতুয়া ব্লকের স্ট্যান্ডের সামনে মাস্ক ও স্যানিটাইজার বিতরণী কর্মসূচির আয়োজন করেন।

 ‘আপনার মাস্ক আপনার জীবন’ স্লোগান দিতে দেখা যায় উদ্যোগীদের। তারা পথচলতি মানুষ, অটো ওয়ালা, রিক্সা ওয়ালা দের মাস্ক ও স্যানিটাইজার বিলি করেন এবং বাইরে বেরোলে মাস্ক পড়ে বেরোনোর অনুরোধ করে। ছাত্র পরিষদের এই মহা উদ্যোগের  প্রশংসা করেছে সাধারন মানুষ।

 এইদিনের কর্ম সূচিতে উপস্থিত ছিলেন তৃনমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি, তৃনমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় সহ ছাত্র নেতা শাহিদ আখতার ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories