Tuesday, October 20, 2026
30 C
Kolkata

এসআইআর-এর জন্য ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ, মুর্শিদাবাদসহ বিভিন্ন জেলায় মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ

এসআইআর ইস্যুতে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে রাজ্যের বিরোধী দল বাম কংগ্রেস। এত অল্প সময়ে কীভাবে এই কাজ সম্পন্ন করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তোলে দলটি। সময় যত গড়িয়েছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগও তত বেড়েছে। অপর দিকে রাজ্যের শাসক দল অভিযোগ করছে, নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে এবং বাংলায় বিজেপিকে জেতানোর জন্য পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। দাবি করা হচ্ছে, বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এরই মধ্যে এবার এসআইআর নিয়ে সরব হয়েছেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা। তাঁদের অভিযোগ, কমিশন প্রায় প্রতিদিন অ্যাপে নিয়ম বদল করছে, ফলে কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদ, বর্ধমান ও দুই ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায়।

বিএলওদের পাশাপাশি সাধারণ মানুষও রাস্তায় নেমেছেন। তাঁদের অভিযোগ, শুনানির নামে অযথা হয়রানি করা হচ্ছে। বুধবার ফরাক্কা সহ মুর্শিদাবাদ জেলাজুড়ে এসআইআর শুনানি ঘিরে তীব্র বিক্ষোভ দেখা যায়। ফরাক্কার বিডিও অফিসে শুনানি কেন্দ্রে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে স্লোগান ওঠে। তাঁদের দাবি, নিরপেক্ষভাবে শুনানি হচ্ছে না।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories