Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ফের বিজেপি শাসিত রাজ্যে মৃত মালদার দুই পরিযায়ী শ্রমিক

ফের মালদার দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটলো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে। জানা গেছে, ঘটনার সময় তারা হাই টেনশন বিদ্যুতের টাওয়ারে কাজ করছিলেন। সোমবার বিকেলে উত্তরপ্রদেশের মুগলসরাইয়ে কাজের সময় টাওয়ারের একটি অংশ ভেঙে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাজ্জাদ খানের (২৮)। সাজ্জাদ ছিলেন ইংরেজবাজার থানার শোভানগর এলাকার মোহনপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে সাইদুর শেখ (২৯) নামক আরেক পরিযায়ী শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইদুর ইংরেজবাজার থানার নতুনটোলা গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, পেটের টানে মাত্র দেড় মাস আগে তারা ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন। বিপজ্জনক পরিবেশে পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই কাজ করায় এই দু’জনের অকাল মৃত্যু ঘটেছে। নিহত শ্রমিকদের পরিবার ঠিকাদার সংস্থার কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে দু’জনের মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। সাজ্জাদ ও সাইদুরই তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন বলে জানা যায়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories