Friday, March 6, 2026
24.4 C
Kolkata

মালদায় পার্টটাইম টিচার্সের প্রতিবাদ: ন্যায্য দাবিতে বিদ্যালয় পরিদর্শক দপ্তর ঘেরাও

মালদা জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ঘেরাও করে তাদের ন্যায্য দাবি তুলে ধরলেন পার্টটাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, তারা যেন বাকি শিক্ষকদের মতো সমান অধিকার, ন্যূনতম বেতন, কাজের নিশ্চয়তা এবং মর্যাদা পায়।

অস্থায়ী পার্শ্বশিক্ষকরা জানান, তারা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত হন এবং মাসে মাত্র তিন থেকে চার হাজার টাকা বেতন পান। তবে তাদের থেকে অন্যান্য শিক্ষকদের মতোই সবধরনের দায়িত্ব পালন করতে হয়। সবচেয়ে বড় সমস্যা, তাদের চাকরি স্থায়ী নয়। যে কোনো সময় চাকরি হারানোর ভয় থাকে, আর এই অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছেন তারা।

এছাড়া, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার অন্যান্য কর্মক্ষেত্রে বিভিন্ন সুবিধা ও নিশ্চয়তা দিলেও পার্শ্বশিক্ষকদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ। সংগঠনের রাজ্য সহসভাপতি তপেশ রাজবংশি বলেন, “যেভাবে কলেজের পার্টটাইম লেকচারারদের ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে, আমাদেরও তা দিতে হবে।”

এই দাবিগুলোর পক্ষে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ঘেরাও করে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। সংগঠন জানিয়েছে, দাবি পূরণ না হলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন করতে প্রস্তুত।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories