মালদার হরিশ্চন্দ্রপুরে ‘মাখনা শিল্পাঞ্চল’ হিসেবে পরিচিত বারদুয়ারি যাওয়ার রাস্তাটি একেবারেই বেহাল। রাস্তায় পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় সেই গর্তে জল জমে তৈরি হয়েছে মরণফাঁদ। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার মুখে পড়েন এলাকাবাসীরা।
এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় এবার উদ্যোগ নিল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। তারা নিজেরাই হাতে কোদাল, বেলচা নিয়ে নেমে পড়েন রাস্তা সারাই করতে।
জানা গিয়েছে প্রায় ৫-৭ বছর আগে এই রাস্তা পাকাকরণ হয়েছিল। কিন্তু তখন থেকে রাস্তাটি প্রতি বছর বর্ষায় ভেঙে পড়ে। পুলিশকর্মীদের এমন উদ্যোগ দেখে অবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা।


