Monday, June 8, 2026
41.2 C
Kolkata

মালদহের রতুয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক

এনবিটিভি ডেস্ক, মালদা: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মাঝবয়সি এক মহিলার। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া-১ ব্লকের মারওয়ারি পাড়ার রতুয়া ভালুকা রাজ্য সড়কে। রতুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়৷ এদিকে ঘাতক লরিটিকে আটক করেছে রতুয়া থানার পুলিশ।

জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম মামুনি ঠাকুর ভট্টাচারিয়া (৪৬) বাড়ি হবিপুর থানার কৃষ্ণনগর গ্রামে। স্বামী পল্লব ভট্টাচারিয়ার সাথে নিজ বাড়ি থেকে বাইকে করে রতুয়ার দেবীপুরে বোনের বাড়ি যাচ্ছিলেন, সে সময় রতুয়া বাস স্ট্যান্ড অতিক্রম করে রতুয়া ভালুকা রাজ্য সড়কের মারওয়ারি পাড়ারার কাছে দেবীপুরের দিক থেকে আসা এক লড়ির চাকাই পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মামুণি ভট্টাচার্যের। ঘটনার খবর শুনে ছুটে আসে রতুয়া থানা পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে পাঠায়।এরপর সেখান থেকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ঘাতক লরি সহ দুর্ঘটনাগ্রস্ত বাইক থানায় নিয়ে যাওয়া হয়। তবে চালক পলাতক বলে জানা গিয়েছে। চালকের খোঁজ চালাচ্ছে রতুয়া থানার পুলিশ।

Hot this week

৬৬১ কোটির সরকারি তহবিল তছরুপের অভিযোগ, একাধিক শহরে সিবিআইয়ের তল্লাশি!

দেশে এবার একের পর এক আর্থিক অনিয়মের ঘটনা সামনে...

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

Related Articles

Popular Categories