Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

হুল দিবসে আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চের আলোচনাচক্র

এনবিটিভি ডেস্ক: ৩০জুন ঐতিহাসিক হুল দিবস পালন করল আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চ। সিধু কানহু, চাঁদ, ভৈরো প্রমুখ বীর ও ফুলো, ঝানো প্রমুখ বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান সময়ে আপার প্রাইমারী নিয়োগে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক সমাজের প্রান্তিক শ্রেনীর নিয়োগ প্রার্থীদের বঞ্চনার বিষয়ে একটি আলোচনা চক্র আয়োজন করা হয়। আলোচনায় আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামারুজ্জামান, ভারত জাকাত মাঝি পারগানা মহলের উত্তরবঙ্গের সভাপতি বাপী সোরেন এবং বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের হুগলি জেলা সভাপতি মুহাম্মদ জাবিউল্লাহ।

ইন্টারভিউ দিয়েও মেরিটলিস্টে না থাকা, টেট ও অ্যাকাডেমিক স্কোরের অসঙ্গতি, বিষয় ও ক্যাটিগরী ভিত্তিক রেশিও না মানা, সিট আপডেট না করা বা নবস্থাপিত বিদ্যালয় গুলির শূন্যপদ যুক্ত না করার পাশাপাশি ট্রেন্ডহীন শূণ্যপদে আনট্রেন্ডদের সুযোগের কথা গেজেটে বলা থাকলেও তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। আর এর ফলে বঞ্চিত হয়েছে এস সি, এস টি, ওবিসি, প্রতিবন্ধী ইত্যাদি সংরক্ষিত শ্রেনীর আনট্রেন্ড নিয়োগ প্রার্থীরা। দেবাশীষ মুদি, আশাদুল্লা শাহ, অপূর্ব ঘোষ, গার্গী মুদি, এ কে এম মনিরুজ্জামান, রবি মাহালী নূর মহম্মদ খাঁন, সুনীল হাঁসদা, দয়াল সিং প্রমুখ আনট্রেন্ড নিয়োগ প্রার্থীদের তথ্য সহ দেখান তাদের বিষয় ও ক্যাটিগরীতে প্রচুর সিট ভেকেন্ট থাকা সত্ত্বেও ভেরিফিকেশনের পর ইন্টারভিউতে তাদের ডাকা হয়নি।ট্রেন্ড প্রার্থী পাওয়া না গেলে সেই বিষয় ও ক্যাটিগরীতে আনট্রেন্ডদের নেওয়ার উল্লেখ নিয়োগ বিধির যে অংশে আছে সেই অংশটিও তারা সভায় উদ্ধৃত করেন। এরকম সিটের মোট সংখ্যা প্রায় ২৭৭২, যা বাদ গেলে নিয়োগের তর্জন গর্জন করা স্কুল সার্ভিস কমিশন কার্যত সাতবছর পরে উচ্চপ্রাথমিকে মাত্র এগারো হাজার শূণ্যপদে নিয়োগ করতে চলেছে।যদিও আপার প্রাইমারী নিয়োগের ক্ষেত্রে অসঙ্গতিগুলি দূর করে মামলার নিষ্পত্তি করে দ্রুত নিয়োগের দাবিতে লড়াই তীব্র করতে চলেছে আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চ।

নন মেরিট লিস্টেডদের মেরিট লিস্টে অন্তর্ভুক্ত করে, ট্রেন্ডহীন সংরক্ষিত শূণ্যপদে আনট্রেন্ডদের ইন্টারভিউ নিয়ে, টেট ওয়েটেজ ও অ্যাকাডেমিক স্কোরের অসঙ্গতি দূর করে , বিষয় ও ক্যাটিগরী ভিত্তিক রেশিও মেনে, সাত বছরের শূণ্যপদ এবং নবস্থাপিত বিদ্যালয়ের ৫১০৮ টি শূণ্যপদ ফাইনাল ভেকেন্সীতে যুক্ত করে মামলার নিষ্পত্তি ঘটিয়ে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে লকডাউনের পর প্রথম কাজের দিনে বিকাশ ভবনের সামনে গণ অনশনে সামিল হবেন বলে জানিয়েছে আপার প্রাইমারী সংগ্রামী মঞ্চ। অনশন কর্মসূচীতে বাধা এলে তাদের যন্ত্রনার কথা পৌঁছে দিতে সেখান থেকেই নবান্ন অভিযান করার কথাও জানানো হয়েছে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories