Monday, June 8, 2026
29.4 C
Kolkata

খাদ্য ও ওষুধ আমদানি নিয়ে পাল্টা সিদ্ধান্ত মালদ্বীপের

খাদ্য এবং ওষুধের জোগানের জন্য ভারত ছাড়াও নতুন দেশের সন্ধান করছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু।

খাদ্য সামগ্রী এবং ওষুধ সংক্রান্ত সরঞ্জামের বিষয়ে মালদ্বীপ বরাবরই ভারতের উপর নির্ভরশীল। ২০১৮  সালে মালদ্বীপে প্রায় ১১ হাজার ৬ শত ৩১ কোটি টাকার সাহায্য পাঠিয়েছিল ভারত সরকার। কোভিড চলাকালীন টিকা সরাবরাহ করার পাশাপাশি মালদ্বীপে সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল করে দেওয়ার কৃতিত্বও ভারতের।

মূলত নরেন্দ্র মোদীরলাক্ষাদ্বীপ ভ্রমণের পর থেকেই ঘোলাটে হয়েছে পরিস্থিতি। ভারতীয় পর্যটকেরা মালদ্বীপে ভ্রমণ বয়কট করছেন।  চিন সফর থেকে ফিরেই তিনি ভারতীয় সেনা সরানোর হুমকি দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। এবার খাদ্য ও ওষুধ সংক্রান্ত বিষয়েও নয়া সিদ্ধান্ত নিতে চলেছে তার সরকার।

ইতিমধ্যেই মালদ্বীপের গুরুত্বপূর্ণ স্থানীয় নির্বাচনে পরাজিত হয়েছে মুইজ্জুর পিপল্‌স ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। তার নিজের গড়েই প্রায় ৫ হাজার ভোটে পরাজিত হয়েছে তার দলীয় প্রার্থী। ওদিকে জয়লাভ করেছে ভারতঘেঁষা বিরোধী দলের নেতা। মালের মেয়র পদে বহাল হয়েছেন অ্যাডাম আজিম। তিনি মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা। উল্লেখ্য, এর আগে দীর্ঘদিন এই পদে বহাল ছিলেন মহম্মদ মুইজ্জু।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories