Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মালদার সুবিখ্যাত আম এবারে পাড়ি দিল ভারতবর্ষের রাজধানী দিল্লি

রাজ্য সরকারের সহযোগিতায় এবং মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার আনন্দবিহার ট্রেনে করে প্রায় পাঁচ টন আম পাড়ি দেয় দিল্লি। পশ্চিমবঙ্গ তথা মালদার আম বাজার ধরে রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে মালদা রেলস্টেশনে উপস্থিত ছিলেন ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এই বিষয়ে ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, মালদা জেলার আম জগৎবিখ্যাত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় আজ মালদার সুবিখ্যাত ল্যাংড়া এবং হিমসাগর আম কোভিড বিধি মেনে পাড়ি দিল দিল্লির বঙ্গভবনে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মালদার আমের স্বাদ যাতে দিল্লিবাসী অনুভব করতে পারে তার উদ্যোগ নিয়েছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সেই উদ্যোগকে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সাধুবাদ জানাই। তারই অঙ্গ হিসাবে এদিন প্রাথমিক পর্যায়ে প্রথম ধাপে জেলা তথা বিশ্বের সুবিখ্যাত ন্যাংরা এবং হিমসাগর আম পাড়ি দিল দিল্লি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories