Tuesday, November 24, 2026
24 C
Kolkata

মণিপুরে ফের সংঘর্ষের আগুন! কুকি-নাগা গুলির লড়াইয়ে আহত সিআরপিএফ জওয়ান, জ্বলল একাধিক বাড়ি

মণিপুরের সেনাপতি জেলায় ফের উত্তেজনা ছড়াল। সোমবার তাফৌ এলাকায় কুকি ও নাগা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। গুলির লড়াইয়ের পাশাপাশি কয়েকটি বাড়িতে আগুন লাগানোর ঘটনায় আতঙ্ক ছড়ায়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের একাংশ ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। রাস্তায় কাঠ ও টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ।

স্থানীয় সূত্রের খবর, রাত আড়াইটে নাগাদ তাফৌ কুকি গ্রামে একটি বাড়িতে আগুন লাগানো হয়। এর কয়েক ঘণ্টা পর ভোর চারটে নাগাদ নাগা তাফৌ এলাকায় আরও কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরপর অগ্নিসংযোগের ঘটনায় এলাকার পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।

সকাল ন’টা নাগাদ দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। সেই সময় গুলিবিদ্ধ হন ৩৬ নম্বর ব্যাটেলিয়নের সিআরপিএফ সাব-ইনস্পেক্টর প্রদীপ সিং। তাঁর বাঁ পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

সংঘর্ষ, গুলি ও অগ্নিসংযোগের ঘটনায় সেনাপতি জেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। জাতীয় সড়ক অবরোধের জেরে যান চলাচলেও প্রভাব পড়ে। স্থানীয়দের অভিযোগ, বারবার সংঘর্ষের কারণে এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এদিকে, মণিপুরের থৌবাল জেলায় অভিযান চালিয়ে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২১ সালে অসম রাইফেলসের একটি কনভয়ে হামলার সঙ্গে তাঁর যোগ থাকার অভিযোগ রয়েছে। ওই ঘটনার তদন্তের সূত্র ধরেই তাঁকে ধরা হয়েছে বলে খবর। মণিপুরে দীর্ঘদিন ধরেই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। নতুন করে সেনাপতিতে গুলির লড়াই ও অগ্নিসংযোগের ঘটনায় সেই আশঙ্কাই আরও বাড়ল।

Hot this week

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নির্বাচিত পুরবোর্ডই নেই, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ এল কীভাবে? কলকাতা পুরসভার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে...

Topics

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার সকালে শক্তিশালী কম্পন...

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

Related Articles

Popular Categories