মক্কার পবিত্র মসজিদুল হারামে হজযাত্রী ও জিয়ারতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে আধুনিক স্মার্ট সেন্সর প্রযুক্তি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লির নিরাপদ চলাচল ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মসজিদুল হারামের প্রবেশপথ, বাহির হওয়ার রাস্তা এবং ভেতরের করিডোরগুলোতে বসানো হয়েছে বিশেষ সেন্সর। এর মাধ্যমে প্রতি মুহূর্তে কতজন মানুষ মসজিদে ঢুকছেন বা বের হচ্ছেন, তা সঠিকভাবে জানা যাচ্ছে। এই তথ্য সরকারের নিয়ন্ত্রণকেন্দ্রে পৌঁছে যাচ্ছে। মসজিদের দেখভালকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই রিয়েল টাইম জানতে, ভিড় নিয়ন্ত্রণ করতে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করছে। কোনো এলাকায় হঠাৎ ভিড় বাড়লে সঙ্গে সঙ্গে সতর্ক সংকেত পাওয়া যায়। তখন নিরাপত্তাকর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে মানুষের চলাচল স্বাভাবিক রাখেন। এই প্রযুক্তির ফলে পদদলিত হওয়ার মতো দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে এসেছে। মসজিদের ভেতর ও আশপাশে মানুষের সুষম বণ্টন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ভিড় তৈরি হওয়ার আগেই তা শনাক্ত করাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য। যার ফলে হজযাত্রী ও মুসল্লিরা নিশ্চিন্তে ইবাদত করতে পারছেন।
মসজিদ উল হারাম অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ, ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হলো স্মার্ট সেন্সার
Popular Categories


