Friday, March 6, 2026
22.2 C
Kolkata

পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে ফের উত্তাল বেলডাঙা, অবরোধে বন্ধ লালগোলা সেকশনের ট্রেন চলাচল

ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙায়। শনিবার সকাল থেকেই এলাকায় শুরু হয় পথ অবরোধ ও বিক্ষোভ। পরিস্থিতির জেরে কৃষ্ণনগর–লালগোলা রেল সেকশনে আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল।

রেল সূত্রে জানা গিয়েছে, অবরোধের সময় রেললাইনের কাছে উত্তেজনা ছড়ানোয় এবং রেল পরিকাঠামোর ক্ষতি হওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি লেভেল ক্রসিং ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে। যাত্রী নিরাপত্তা ও রেল সম্পত্তি রক্ষার কথা মাথায় রেখে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই সেকশনে কোনও ট্রেন চালানো হবে না বলে জানানো হয়েছে।

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গোটা পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কলকাতা থেকে অতিরিক্ত আরপিএফ ও আরপিএসএফ বাহিনী পাঠানো হচ্ছে মুর্শিদাবাদে।

এদিকে শনিবার ফের জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বড়ুয়ামোড় এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। শুক্রবার টায়ার জ্বালিয়ে অবরোধের পর শনিবারও বিক্ষোভ চলতে থাকে। এই পরিস্থিতিতে বেলডাঙায় পৌঁছান ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান। টানা অবরোধে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, আগের দিনের ঘটনার পর আবার নতুন করে অবরোধের প্রয়োজন কেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। তবে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে স্থানীয়দের ক্ষোভ এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories