Friday, March 6, 2026
28.9 C
Kolkata

কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কুলে প্রদর্শিত হবে মোদির জীবনী, হিন্দুত্বের বীজ বপন করতে মরিয়া বিজেপি?

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নতুন এক সিদ্ধান্তে দেশের সকল কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক সিনেমা দেখানো হবে। সিনেমাটির নাম ‘চলো জিতে হ্যায়’।

শিক্ষা মন্ত্রকের মতে, এই সিনেমা ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেবে, চরিত্র গঠনে সাহায্য করবে এবং সমাজের প্রতি দায়িত্ববোধ হতে শেখাবে। তাই সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয়, ও জওহর নবোদয় বিদ্যালয়ে ইতি মধ্যে ছবিটি দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে ছবিটি ১৭ দিন ধরে দেখানো হবে, শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে এবং চলবে ২ অক্টোবর পর্যন্ত। এই উদ্যোগটি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে।

এই বিষয়ে শিক্ষাক্ষেত্রে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কলকাতার আদিত্য বিড়লা রানী ভারতী স্কুলের প্রধান শিক্ষক গৌতম মণ্ডল জানিয়েছেন, সরকার অনেক সময় এমন নির্দেশ দেয়, কিন্তু সব নির্দেশ সবসময় বাস্তবায়িত হয় না। তিনি আরও বলেন, এই নির্দেশ এখনো তাদের কাছে পৌঁছায়নি। এর আগেও স্কুলে দীনদয়াল উপাধ্যায়, বীর সাভারকার ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী পড়ানোর নির্দেশ এসেছিল। এবার দেশের বর্তমান প্রধানমন্ত্রীর জীবন ছাত্রছাত্রীদের জানাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories