Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

রাজ্য হাই মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলো মোহাম্মাদিয়া হাই মাদ্রাসা

হাই মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মাদিয়া হাই মাদ্রাসা। গত মঙ্গলবার মাদ্রাসা কর্তৃপক্ষ এবং প্রশাসনের তরফ থেকে কৃতী ছাত্রদের সম্বর্ধনা প্রদান করা হলো। উত্তর ২৪ পরগনার হাড়োয়াতে রাজ্যস্তরে হাই মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নূর্নেহা খাতুন লোহার গোলক নিক্ষেপে প্রথম স্থান অধিকার করেছে। চাকতি নিক্ষেপে তৃতীয় স্থান অধিকার করেছে সুহানা পারভীন নামক এক ছাত্রী। অপরদিকে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় পারভেজ আক্তার প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়েছে। মাদ্রাসার কর্তৃপক্ষের তরফ থেকে এই তিনজন পড়ুয়াকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও তাদের দেওয়া হয় খেলার সরঞ্জাম, এবং পদক। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন।
মোহাম্মাদীয়া হাই মাদ্রাসা প্রতিবারই কোন না কোন প্রতিযোগিতায় রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হয়েছে। তবে দুর্ভাগ্যের বিষয় এই যে, মাদ্রাসায় কোন খেলার মাঠ নেই। মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় হতাশাগ্রস্থ হয়ে জানান, মাঠ না থাকার কারণে, মাদ্রাসার নিকটবর্তী মাঠে গিয়ে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ করাতে বাধ্য হয়। কালিয়াচক ১ নম্বর ওয়ার্ডের বিডিও সত্যজিৎ হালদার এবং কালিয়াচক থানার একমাত্র আইসি এই মাদ্রাসার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রত্যেক ছাত্র-ছাত্রী এই ঘটনায় অত্যন্ত উচ্ছ্বসিত। বিডিও এবং আইসি মহাশয়ের পাশে থাকার প্রতিশ্রুতি পেয়ে পড়ুয়ারা অত্যন্ত আশাবাদী। মোহাম্মাদিয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের পাশে পেয়ে কৃতজ্ঞ এবং আপ্লুত হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান ।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories