ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির মেয়ে আইরা ৯ বছরে পা দিল। এই বিশেষ দিনে নিজের কন্যাকে নিয়ে এক আবেগঘন বার্তা দিলেন শামি। সামাজিক মাধ্যমে তিনি তার মেয়ের উদ্দেশে লেখেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না, তুই ধীরে ধীরে বড় হচ্ছিস।” আইরার জন্মদিনে প্রতিবারই শুভেচ্ছা জানান শামি। সম্প্রতি আদালত নির্দেশ দিয়েছে, শামিকে প্রতি মাসে স্ত্রী হাসিন জাহানকে দেড় লক্ষ টাকা ও মেয়ে আইরার জন্য আড়াই লক্ষ টাকা দিতে হবে।
২০১৫ সালে হাসিন জাহানকে বিয়ে করেন শামি। কিন্তু কিছুদিন পর থেকেই তাদের সম্পর্কের অবনতি শুরু হয় বিবাহবিচ্ছেদের মামলা চলছে এখনও। এর আগে হাসিন শামিকে নানা অভিযোগে দোষী সাব্যস্ত করলেও, শামি কখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এমনকি কয়েকদিন আগে কোলকাতায় এসে কন্যার সঙ্গে দেখা করতেও ভোলেননি।


