Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

দ্বিতীয় বার শিল্ড জয় করে ভারত সেরা মোহনবাগান

মনবীর সিং বল বাড়িয়ে দিলেন দিমিত্রি পেত্রাতোসের দিকে, এই মুহূর্তে প্রত্যেক মোহনবাগান সমর্থকদের হৃদস্পন্দন তুঙ্গে। অতিরিক্ত সময়ের নয় মিনিটের মধ্যে চার মিনিট পেরিয়ে গেছে, এবং সম্ভবত এটিই ছিল মোহনবাগান সুপার জায়ান্টের ঘরের মাঠে এই বছরের ইন্ডিয়ান সুপার লিগ জেতার শেষ সুযোগ। পেত্রাতোস ঘুরে দাঁড়িয়ে শট নিলেন, এবং বল ওড়িশা এফসির ছড়িয়ে পড়া রক্ষণভাগ ও গোলরক্ষককে পাশ কাটিয়ে গিয়ে জালের জড়িয়ে গেল।

এর সঙ্গে মোহনবাগান আইএসএল ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কৃতিত্ব অর্জন করল এবং পাশাপাশি মহাদেশের দ্বিতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতা, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ জায়গা নিশ্চিত করল। এখনও দুটি ম্যাচ বাকি থাকলেও, মোহনবাগান ২২ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করেছে এবং দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট অর্জন করেছে এফসি গোয়া। গত মৌসুমে মোহনবাগান ৫০ পয়েন্ট নিয়ে আইএসএল শিরোপা জিতেছিল।

৮৫তম মিনিটে মনে হয়েছিল জট খুলে গেছে। কিন্তু পরমুহূর্তে ঘটলো বিপত্তি। মোর্তাদা ফাল, বক্সের সীমানায় জেমি ম্যাকলারেনকে ফাউল করেন। এই ঘটনা পেনাল্টির আবহ সৃষ্টি করে। তবে বরাদ্দ হলো শুধুই একটি ফ্রিকিক। এর চার মিনিট আগে, পেত্রাতোস দুর্দান্তভাবে ম্যাকলারেনকে সুযোগ তৈরি করে দিয়েছিলেন, কিন্তু তিনি গোল করতে ব্যর্থ হন।

প্রথমার্ধ ও বিরতির পরের সময়টা দু’দলের এলোমেলো ফুটবলের মধ্য দিয়ে কেটেছে, যদিও ওড়িশা কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছিল। বিশেষ করে ৬৫তম মিনিটে, হুগো বুমোস সুযোগ পেয়ে দুরন্ত দৌড়ে ডি-বক্সে ঢুকে গোলের শট নেন, তবে বিশাল কৈথ দুর্দান্ত ডাইভিং সেভ করে বল দখলে নেন। এর আগে মনবীর সহজ একটি সুযোগ নষ্ট করেন; তিনি বক্সের ভেতরে শটটি পোস্টের বাইরে পাঠিয়ে দেন।

এর আগে ম্যাকলারেন ওড়িশা এফসি একের পর এক আক্রমণ চালান এবং মোহনবাগান গোল রক্ষকের পরীক্ষা নেন। কিন্তু বারবার গোলরক্ষক অমরিন্দর সিং- এর কারণে প্রতিপক্ষকে ব্যর্থ হতে হয়। ৭৮তম মিনিটে, পেত্রাতোস টম অলড্রেডের জায়গায় বদলি হিসেবে নামেন। 

অবশেষে মোহনবাগান ১-০ গোলে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেদেয়। ৯৩ মিনিটের খেলার শেষে, মোহনবাগান সমর্থকদের মায়াবী রাতে স্বপ্ন পূরণের অঙ্গীকার পূরণ হলো। কাল যুবভারতীতে ৫৭ হাজার ফুটবল প্রেমী, ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচকে উপেক্ষা করে আবারো প্রমাণ করে দিলেন, “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories