Friday, March 6, 2026
24.4 C
Kolkata

পরকীয়ার টানে ২ বছরের শিশুকন্যাকে ফেলে পালাল মা

শরীয়াতুল্লাহ সোহনঃ শিয়ালদহ টু লালগোলা আপ প্যাসেঞ্জার ট্রেনে আজ বুধবার সন্ধ্যা নাগাদ ঘটল এক করুণ ঘটনা। এক মা পরকীয়ার টানে তাঁর নিজের মেয়েকে ট্রেন স্টেশনে ছেড়ে পালালো অন্য যুবকের সাথে। যদিও সারাদেশে বর্তমানে পরকীয়া বৈধ। কিন্তু এই পরকীয়ার বদৌলতে সমাজে যে হারে ক্রাইম বেড়ে যাচ্ছে, তাতে পরকীয়া যে ভালো কিছু নিয়ে আসেনা সেটা বলার অপেক্ষা রাখে না।

শিশুকন্যাকে স্টেশনে অপেক্ষারত এক মহিলার কাছে রেখে বাথরুম থেকে আসছি বলে ফেরার হয়ে যায় সে। বর্তমানে যে মহিলাটির কাছে বাচ্চা মেয়েটি রয়েছে তার বয়ান অনুযায়ী, “তিনি তাঁর দুই ছেলে ও তাঁর স্বামী কে নিয়ে ভাই ফোঁটা উপলক্ষে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি কৃষ্ণপুর যাচ্ছিলেন। মুর্শিদাবাদ স্টেশনে যখন ট্রেনটি পৌঁছায় তখন এক মহিলা তাঁর মেয়েকে নিয়ে তাদের পাশে বসে। ছোট্ট বাচ্চাটি তাঁর ছেলেদের সাথে খেলতে শুরু করেন। এই সুযোগে ট্রেনটি জিয়াগঞ্জ স্টেশন ঢোকার পরেই ঐ মহিলা বলেন দিদি বাচ্চাটি একটু দেখুন তো টয়লেট থেকে আসছি । তারপর সে আর ফেরেনি।” বেশ কিছু সময় পার হবার পর তাদের মনে সন্দেহের দানা বাঁধলে টয়লেট গিয়ে খুঁজে আসেন মহিলাটি কে। কিন্তু পুরো ট্রেন তন্নতন্ন করে খুঁজলেও খোঁজ মেলেনি তার। পরিস্থিতি বেগতিক দেখে পরিবারটি কৃষ্ণপুর রেল পুলিশের শরাপন্ন হন। রেল পুলিশ সঙ্গে সঙ্গে চাইল্ড হেল্পলাইনে ফোন করে বিষয়টি জানান। তবে বাচ্চা মেয়েটিকে ফেলে পালানোর সময় একটি ব্যাগ রেখে যান তাঁর মা। সেখানে বাচ্চাটির কিছু জামা-কাপড় ও জন্ম সার্টিফিকেট মেলে। সেই সার্টিফিকেটে ঠিকানা দেখে স্টেশনে আড্ডারত এক ব্যক্তি তাঁর স্বামীর বাড়ির এলাকার একজন স্থানীয় গ্রামবাসী কে ফোন করেন। তিনি পুরো ব্যাপারটি জেনে সেই ব্যক্তি কে ফোন করেন। আড্ডারত ব্যক্তিটির ভাষ্য অনুযায়ী, তাঁর স্বামী বেঙ্গালুরুতে কাজ করেন। মহিলাটির সাথে এক ব্যক্তির সাথে পরকীয়ার সম্পর্ক আছে। সেই ব্যক্তিটির সাথে মহিলাটি আজ পালিয়েছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories