Saturday, September 5, 2026
28 C
Kolkata

গণতন্ত্রর কফিনে শেষ পেরেক

হাফিজুর রহমান, আসোসিয়েট এডিটর, এনবিটিভি

এক পার্টিতে M J Akbar একবার সংবাদ জগতের প্রবাদ পুরুষ লর্ড নর্থ ক্লিফ কে কোট করে বলেছিলেন কুকুর মানুষ কে কামড়ালে খবর হয়না, কিন্ত মানুষ কুকুরকে কামড়ালে খবর হবে। বেশি কথা না বলে এককথায় বুঝিয়ে দিয়েছিলেন খবর কাকে বলে, আর খবর কি ভাবে করতে হয়। তখন তিনি কলকাতার নতুন ইংরেজি কাগজের সম্পাদক। ওর বই ইন্ডিয়া দা সিজ উইদ ইন সবে চোখ মেলেছে, রাজনীতিতে পা রাখেন নি আমাদের সে সময়ের হিরো, Sunday র ডেভিল মে কেয়ার অ্যাটিচ্যুড এর আকবর। একের পর এক স্কুপ নিউজ ব্রেক করা মোবাশের জাভেদ আকবর ওরফে এম জে । রায়ট আফটার রায়ট এর লেখক এখন ৩৬০ ডিগ্রি ঘুরে দেশের শাসক দলের হাতের পুতুল। একদা মন্ত্রী মি টু তে ফেঁসে এখন রিং এর বাইরে বসে তামাশা দেখছেন। দেখছেন দেশের বুকে তার দল কি ভাবে চতুর্থ স্তম্ভের শ্বাসরোধ করছে। বিবেক দংশন হয়না সেই অকুতোভয় এম জে আকবরের যার হাত দিয়ে একের পর এক আগুনঝরা লেখা বেরিয়েছে! দেশের মিডিয়া এখন দল দাস। পয়সায় জোরে মিডিয়া এখন রাজনীতির বিগবসদের অঙ্গুলিহেননে উঠবোস করছে । জোড়া রিং মাস্টার পাদানি আর হাম্বানি। সবাই কে গিলে ফেললেও রায় সাবের চ্যানেল বেসুরে বাজছিল, ২৪ ঘন্টার মধ্যে ৪৮ ঘণ্টা কাজ করা মন কি বাতেলা দেওয়া বেচারামজির কাঁচা ঘুম ভাঙার জবর শাস্তি দিয়েছে পাদানি। বাংলায় জ্বালাচ্ছে এক লোকাল চ্যানেল। ই ডি, আই টি লেলিয়ে দমানো যায়নি। সতীর্থ কাকের মাংস খাওয়া গদিরাও পাশে নেই। একা গণতন্ত্রের পতাকা নিয়ে দাড়িয়ে ছোট একটি চ্যানেল। অভিযোগ চ্যানেলটির সিকিউরিটি ক্লিয়ারেন্স নেই, কিন্তু আমরা জানি এটি আদালতের কাছে পড়ে আছে। সাবজুডিশ ব্যাপারে রায় না হলে কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায়! এ যেন ইচ্ছা করে আইন কানুনকে বুড়ো আঙ্গুল দেখানো। সবাই যখন মাথা বিকিয়ে দিয়েছে তখন ব্যতিক্রমী ছোট চ্যানেলটি অন্ধকারে আলোকবর্তিকে হয়ে আলো দিচ্ছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories