Sunday, October 25, 2026
31 C
Kolkata

মহরমের মিছিলে ড্রাম বাজানো মামলা: পুলিশকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা হাইকোর্টের

এনবিটিভি, ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার মহরমের মিছিলে ড্রাম বাজানো মামলায় পুলিশকে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের বক্তব্য, কোন এলাকায় কী শব্দ, তার জোর কতটা থাকবে, সেসব নির্দিষ্ট করা আছে শীর্ষ আদালতের নির্দেশিকায়। আবার শব্দ নিয়ন্ত্রণের কথাও আছে। শীর্ষ আদালত ধর্ম প্রচারের জন্য মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়নি। আবার ধর্মের জন্য সবকিছু আইনের উর্ধ্বে এমনও বলেনি।

তাঁদের মতে, অনেক নাগরিক সচেতন নন। পুলিশের কাজ, কে আইন মানছে না, সেটা দেখা। উৎসবে ড্রাম বাজানোর অনুমোদন থাকলেও আইন অনুযায়ী, রাত দশটার পর মাইক ব্যবহার করা যায় না খোলা জায়গায়। পুলিশকে তা দেখতে হবে। একই সঙ্গে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পাবলিক নোটিস জারি করবে। কত মাত্রায় শব্দ ব্যবহার করলে তা শব্দদূষণ হবে, সেটা জানাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। প্রধান বিচারপতির আরও মন্তব্য, “ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতির প্রয়োজন আছে। ক্রমাগত শব্দদূষণে শিশুদের কানে ক্ষতির আশঙ্কা থেকেই যায়।”

Hot this week

গরুর মাংস খাওয়ায় হেনস্তার শিকার, বাড়ি ফিরে আত্মহত্যা ১৬ বছরের দলিত পড়ুয়ার!

তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ১৬ বছরের এক দলিত ছাত্রের মৃত্যুকে কেন্দ্র...

জামিয়ায় ছাত্র সংসদের দাবিতে সংঘর্ষ! অনলাইনে পঠনপাঠনের নির্দেশ, ৭ সদস্যের কমিটি গড়ল কর্তৃপক্ষ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে...

ফের উত্তাল ফ্রান্স! প্যারিসে কার্যত অচলাবস্থা, পথে ৭০ হাজার পুলিশ, গ্রেফতার ১৩৫

এক সপ্তাহের ব্যবধানে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলগুলির জন্য...

যুদ্ধবিরতির পরেও গাজায় রক্তপাত! ১,৪০০-র বেশি প্যালেস্টিনিয়ান নিহত, ভয়াবহ রিপোর্ট অ্যামনেস্টির

যুদ্ধবিরতির বর্ষপূর্তির পরেও গাজ়ায় থামেনি রক্তপাত। ইজ়রায়েল ও হামাসের...

Topics

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১ নভেম্বর ১০ লক্ষ মানুষের জমায়েতের ডাক কংগ্রেসের!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের আন্দোলনের...

Related Articles

Popular Categories