Friday, March 6, 2026
22.2 C
Kolkata

বৈঠকের আশ্বাস দিয়ে শেষ পর্যন্ত দমননীতি চালালো রাজ্য সরকার, দাবি প্রতিবাদী আশা কর্মীদের

আগামিকাল রাজ্যজুড়ে বিক্ষোভ ও কর্মবিরতির ডাক দিয়েছেন আশাকর্মীরা। পুলিশের বাধা, ধরপাকড় এবং হুমকির প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার স্বাস্থ্যভবন অভিযানকে কেন্দ্র করে কলকাতা ও বিভিন্ন জেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। আশাকর্মীদের অভিযোগ, এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী প্রশাসন।

বুধবার সকাল থেকেই কার্যত অচল হয়ে পড়ে কলকাতা শহর। একাধিক রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। স্বাস্থ্যভবন চত্বরকে কড়া পুলিশি পাহারায় ঘিরে ফেলা হয়। বড় বড় ব্যারিকেড বসানো হয় এবং বিপুল সংখ্যায় পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়। সকাল থেকেই কোথাও জমায়েত করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আন্দোলনকারীদের দেখা মাত্র আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে বলেও দাবি উঠেছে। আশাকর্মীদের বক্তব্য, বৈঠকের আশ্বাস দিয়ে শেষ মুহূর্তে তাঁদের ওপর দমননীতি চালানো হয়েছে। রাজ্য আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাত আরা খাতুন জানান, স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনেই বুধবার অভিযান করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাত থেকেই পুলিশি বাধা শুরু হয়। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা ও স্টেশনে আশাকর্মীদের আটকে দেওয়া হয়। মেদিনীপুরে রেললাইনে শুয়ে বিক্ষোভ দেখান কর্মীরা। শিয়ালদহ স্টেশনেও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories