Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

এবার মুর্শিদাবাদে সাইবার জালিয়াতি চক্রে বাংলাদেশের যোগ, গ্রেপ্তার ৭ অভিযুক্ত!

মুর্শিদাবাদে ফের ধরা পড়ল এক আন্তর্জাতিক সাইবার জালিয়াতি চক্র। এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে বহরমপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশের দাবি, এই চক্রের মূল উদ্দেশ্য ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও এটিএম কার্ডের তথ্য চুরি করে অর্থ আত্মসাৎ করা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বরোয়া থানার মুনাই কাঁদরা এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১২১টি এটিএম কার্ড, ৪৬টি সিম কার্ড, দু’টি ল্যাপটপ এবং ১৩টি মোবাইল ফোন। পুলিশের অনুমান, এই সমস্ত সামগ্রী ব্যবহার করেই চলছিল অনলাইন জালিয়াতির কাজ।

অতিরিক্ত পুলিশ সুপার রাশপ্রিত সিং শুক্রবার বহরমপুরে সাংবাদিকদের জানান, ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। তিনি আরও বলেন, “বাংলাদেশের সঙ্গে কীভাবে দৃতিদের যোগাযোগ গড়ে উঠল এবং টাকা পাচার হচ্ছিল কিনা, তা নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।”

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত চার ব্যক্তির বাড়ি বাংলাদেশের ঢাকায়। বাকি তিনজন মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তাদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে দেশে-বিদেশে অর্থ লেনদেনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর কয়েকদিন আগেই পুজোর সময় একই জেলার হরিহরপাড়ায় সাইবার প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই ঘটনায়ও একাধিক এটিএম কার্ড, সিম এবং নগদ টাকা উদ্ধার হয়েছিল। বারবার এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, সাইবার অপরাধ রুখতে জেলার সর্বত্র নজরদারি আরও কড়া করা হবে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories