Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

মুর্শিদাবাদে আইনি সচেতনতা সভার উদ্যোগ নিলন ইমাম-মুয়াজ্জেনরা

মুর্শিদাবাদ জেলার লালবাগে সম্প্রতি অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ আইনি সচেতনতা সভা। মঙ্গলবার লালবাগ সেমিনার হলে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের আইনি অধিকার ও সামাজিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার আয়োজন করে অল ইন্ডিয়া ইমাম-মুয়াজ্জেন এন্ড সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের লালবাগ মহকুমা শাখা। সভায় বিশেষভাবে শ্রমিক, শিশু শ্রমিক, বাল্যবিবাহ, বিধবা, বিশেষ সক্ষম ব্যক্তি এবং দরিদ্র অসহায় মানুষদের সংবিধানিক অধিকার, আইনি জটিলতা এবং সরকারি সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের আইনি অধিকার জানা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “ইমাম ও মুয়াজ্জেনরা সরাসরি সমাজের সঙ্গে যুক্ত থাকায় মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া সহজ হয়। আগামীতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত চালিয়ে যাওয়া হবে।” সভায় উপস্থিত ছিলেন এডিএম জেলা পরিষদ শামসুর রহমান, লালবাগ মহকুমা শাসক ড. বনমালী রায়, অ্যাডিশনাল এসপি শীতধর্ত দর্জি, লালবাগ এসডিপিও আকুলকার রাকেশ মহাদেব, মুর্শিদাবাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার, ডাঃ মানুন রশিদ এবং জেলা পুরোহিত সংগঠনের সম্পাদক অশোক মুখার্জি সহ অন্যান্য ইমাম ও পুরোহিত সংগঠনের সদস্যরা।সভায় এডিএম শামসুর রহমান বলেন, “এলাকার বিভিন্ন স্কুলে মেয়েদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি হলেও ছেলেদের সংখ্যা কম। ভবিষ্যতে মেয়েদের পাশাপাশি ছেলেদের শিক্ষার দিকে সমান গুরুত্ব দিতে হবে।” সভা থেকে স্পষ্ট হয়ে ওঠে, সামাজিক সচেতনতা এবং আইনি অধিকার নিয়ে মানুষকে শিক্ষা দেওয়ায় ধর্মীয় ও স্থানীয় নেতাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories