Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

মুর্শিদাবাদে মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্মেলনের মঞ্চে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের সমাবেশ

মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি এলাকার যুব আবাস অডিটোরিয়ামে বুধবার থেকে শুরু হল মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মীদের রাজ্যস্তরের সম্মেলন। দু’দিন ধরে চলবে এই আয়োজন বলে জানা গিয়েছে । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক-শিক্ষাকর্মীরা এতে যোগ দিয়েছেন। সম্মেলনের সূচনালগ্নে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানে আলম উদ্বোধনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে আগত অতিথিদের স্বাগত জানান অ্যাডভাইসারি কমিটির কনভেনার সৈয়দ শাফাকাত হোসেন। সংগঠনের কাজকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক আলী হোসেন মিদ্দা। সভাপতির ভাষণে রফিকুল ইসলাম মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সংগঠনের দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরেন।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের মুখপাত্র ও যুগ্ম সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষকদের অধিকার রক্ষায় এই সংগঠন গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে কাজ করে চলেছে। অতীতের আন্দোলনের ফলেই আজ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, শিক্ষা অধিকার দফতর ও মাদ্রাসা সার্ভিস কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তিনি শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে গণতান্ত্রিক পথে নিজেদের ন্যায্য দাবি তুলে ধরার আহ্বান জানান।

তিনি আরও জানান, রাজ্যে বহু মাদ্রাসায় পর্যাপ্ত পরিকাঠামো থাকলেও শিক্ষক সংকটের কারণে পড়াশোনা ব্যাহত হচ্ছে। প্রায় ৫০০টির মতো মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা ভালো হলেও প্রয়োজনীয় শিক্ষক নেই। দ্রুত নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ হলে শিক্ষার মান উন্নত হবে এবং কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। সম্মেলনে যুগ্ম সম্পাদক গোলাম মইনুদ্দিন, আতিয়ার রহমান, কার্যকরী সভাপতি শহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories