Friday, March 6, 2026
28.9 C
Kolkata

মুর্শিদাবাদে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ শিবিরে এসআইআর নিয়ে সচেতনতার ডাক

বুধবার মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের যৌথ উদ্যোগে বহরমপুর দারুস সালাম মাদ্রাসায় একদিনের শিক্ষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন জেলার বিভিন্ন মাদ্রাসার নাহু-সার্ফ ও আরবি আদব বিভাগের শিক্ষকরা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আহসানুল্লাহ সাহেব (হাওড়া), মুফতি মিসবাহ সাহেব (রাবেতা বোর্ড), মুফতি আব্দুল করিম সাহেব (প্রধান শিক্ষক, নূরুল উলুম, পান্ডুয়া) এবং রাজ্য দ্বীনি তালীমি বোর্ডের সম্পাদক মুফতি ইমদাদুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রসারও অত্যন্ত জরুরি। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও ভূগোলের মতো বিষয়েও শিক্ষার্থীদের সমান গুরুত্ব দিতে হবে। এছাড়াও, আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় জ্ঞানকে সমন্বয় করার ওপর গুরুত্ব দিতে বলেন তারা। এই অনুষ্ঠানে এসআইআর বিষয়ে শিক্ষকদের সচেতন করা হয় এবং সমাজে মানবিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে সকলের পাশে দাঁড়ানোই প্রকৃত শিক্ষা।

জানা গেছে, এবছর সাধারণ ছেলে-মেয়েদের দ্বীনি শিক্ষা দেওয়ার লক্ষ্যে জেলার বিভিন্ন মাদ্রাসায় ৩০টি নতুন মুনাজ্জাম (শিক্ষা কেন্দ্র) চালু করা হচ্ছে। এই শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা বদরুল আলম, সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম, জেলা দ্বীনি তালীমি বোর্ডের সম্পাদক মাওলানা মানোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ কারী রহমতুল্লাহ প্রমুখ।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories