Friday, March 6, 2026
32.6 C
Kolkata

হরিয়ানায় পুলিশি হেফাজতে এক মুসলিম ব্যক্তির মৃত্যু!

হরিয়ানার মেওয়াতের লুহিঙ্গা গ্রামের ৫০ বছর বয়সী জামিল নামক এক মুসলিম ব্যাক্তি কে পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে, যা স্থানীয়দের কাছে অত্যন্ত রহস্যজনক এবং উদ্বেগজনক বলে জানা গেছে । জামিলের পরিবারের দাবি, গ্রেপ্তারকালে সে সুস্থ ছিলেন, কিন্তু পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। স্থানীয়দের অনুযায়ী, ৮ অক্টোবর বুধবার জামিল কাজের জন্য টাকা নিয়ে রাজস্থানে যাচ্ছিলেন। পথে তাকে নাতওয়ার নামক এক ব্যক্তি ও তার সহযোগীরা মিলে আক্রমণ করেন।

জামিল গুরুতর আহত হওয়া সত্ত্বেও পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে থানা নিয়ে যায়। কয়েক ঘণ্টা পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জামিলের মৃত্যুতে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা নাতওয়ার ও অন্যান্যদের বিরুদ্ধে হত্যার মামলা (ধারা ৩০২ আইপিসি) দায়ের করার দাবি জানান। পুলিশ প্রথমে মামলা দায়ের করতে অস্বীকার করায় গ্রামের মানুষরা জামিলের দেহ গ্রহণ করতে রাজি হননি। পরে প্রায় ২৫ জন গ্রামবাসীকে পুলিশ আটক করে। পরদিন, ৯ অক্টোবর জামিলের মৃতদেহকে পরিবারের কাছে হস্তান্তর করার আগে ধারা ৩০২ অনুযায়ী দুই পরিচিত ও তিন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরিবারের সদস্যরা বিশ্বাস করেন, পুলিশি হেফাজতে জামিল আরও মারধরের শিকার হয়েছেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories