Friday, March 6, 2026
28.9 C
Kolkata

উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে অনুমতি নিয়ে স্পিকার ব্যবহার, তবুও মুয়াজ্জিনের কপালে জুটল পুলিশের মার

উত্তরপ্রদেশের মুজাফফরনগরে একটি মসজিদের মুয়াজ্জিনকে পুলিশ মারধর করার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার, মদিনা মসজিদের সামনে পুলিশের এমন অসহিষ্ণু আচরণে ক্ষুব্ধ গোটা দেশবাসী। অভিযোগ, মসজিদের মুয়াজ্জিন মুহাম্মদ ইরফানকে প্রথমে তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে কয়েকজন পুলিশ কর্মী। তিনি আপত্তি জানালে তাঁকে ঘিরে শারীরিকভাবে হেনস্থা করা হয়। ইরফান জানান, মসজিদের লাউডস্পিকার ব্যবহারের জন্য তাঁদের কাছে জেলা প্রশাসনের লিখিত অনুমতি রয়েছে। তবুও সারওয়াত পুলিশের কিছু কর্মকর্তা মসজিদে এসে স্পিকার বন্ধ করতে চান। তিনি অনুমতির কাগজ দেখাতে চাইলে পুলিশ তা শুনতে রাজি হয়নি।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের মতে, কোনও বেআইনি কাজ না থাকলেও পুলিশ অযথা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। এ ঘটনায় বেশ কয়েকটি মুসলিম সংগঠন ইরফানের পাশে দাঁড়িয়েছে। মুসলিম নেতারা তাঁর সঙ্গে দেখা করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। পরে একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তবে এই ঘটনা নিয়ে এখনও পুলিশ কোনও মন্তব্য করেনি।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে, ভারতীয় মুসলিমদের বসবাস করা দুর্বিষহ হয়ে উঠেছে। প্রশাসনিক উদ্যোগে চলছে মুসলিম নির্যাতনের দক্ষযজ্ঞ। বিহার উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যগুলিতে মুসলিমদের প্রতি পুলিশের অসহিষ্ণুতা দেখে স্পষ্ট হচ্ছে বিজেপি সরকার মুসলিমদের প্রতি কি মনোভাব পোষণ করে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories