Saturday, September 5, 2026
28 C
Kolkata

বাড়ির জলের টাঙ্কে বিষ তেল! নদীয়ার গয়েশপুর এলাকায় চাঞ্চল্য

এনবিটিভি, নদীয়াঃ  রাতের অন্ধকারে বাড়ির ছাদে জলের টাঙ্কিতে কে বা কারা বিষ তেল মিশিয়ে দেয়। পিস্তল মেশানোর ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনাটি নদীয়ার গয়েশপুর পৌরসভা এলাকার ৮নং ওয়ার্ডের।

পুলিশ খতিয়ে দেখছেন।

চম্পাবিশ্বাস নামে এক মহিলা পরিবারের বাড়ির ছাদের জলের ট্যাংকি তে কে বা কারা বিষ মিশিয়ে দেয় রাতের অন্ধকারে। চার সদস্য নিয়ে বাস করেন চম্পা বিশ্বাস। প্রত্যেক দিনের মতো গতকালও রাতে খাওয়া-দাওয়া ছেড়ে পরিবারের সকলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মেয়ের চোখে পরে জল থেকে দুর্গন্ধ ও জলের রঙ সাদা তখনই সন্দেহ হয় এবং প্রতিবেশীদের কে জানায়।

খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে দেখে কে বা কারা জলের টাঙ্কে ঘাস মারার বিষ তেল মিশিয়েছে। এর পর খবর দেওয়া হয় গয়েশপুর পুলিশ ক্যাম্পে সাথে সাথেই পুলিশ ঘটনা স্থলে আসে। তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই পরিবার। গন্ধ শুঁকে বুঝতে পেরেছে বলেই আজ পরিবারের সকলেই প্রাণে বেঁচে গেছে। যদি অন্য কোন গন্ধহিন বিষ মেশাতো তাহলে পরিবারের সকলেই বড় বিপদ এর মধ্যেই পড়তেন বলে অনুমান।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories