Wednesday, October 21, 2026
24 C
Kolkata

স্কুলে তালা ভেঙ্গে দু’লক্ষ টাকা চুরি! সিসি ক্যামেরা বন্ধ থাকায় উঠছে প্রশ্ন

এনবিটিভি, লাউদোহা: শুক্রবার লাউদোহার গোগলা পঞ্চায়েতের নতুন ডাঙ্গা হাই স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্কুল খোলার পর চুরির বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের । লকারে রাখা প্রায় দু’লক্ষ টাকা চুরি হয়ে গেছে বলে কর্তৃপক্ষের দাবি।

শুক্রবার স্কুল খোলার পর ক্লার্ক নিহার ঘোষ লক্ষ্য করেন তার নির্দিষ্ট রুমের দরজার তালা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখেন লকার খোলা। বিষয়টি তিনি সহকর্মী ও শিক্ষকদের জানান। দেখা যায় লকারে রাখার নগদ দু’লক্ষ টাকা নেই। এরপরই নিহার বাবু অসুস্থ হয়ে পড়েন স্কুল চত্বরে।

ঘটনা স্থলে স্কুলের শিক্ষক।

স্কুলের শিক্ষক তপন নায়েক, শিক্ষিকা উষা মন্ডল জানান নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া চলছে পড়ুয়াদের। শেষ তিন দিনের পড়ুয়াদের ভর্তির ফি বাবদ নগদ টাকা রাখা ছিল। লকার ভেঙ্গে সেই টাকায় নিয়ে গেছে দুষ্কৃতীরা বলে জানান তারা।

 খবর পেয়ে স্কুলে আসে লাউদোহা থানার পুলিশ। শুরু হয় তদন্ত। স্কুলের নিরাপত্তা নিয়ে সামনে এসেছে কয়েকটি প্রশ্ন।

সূত্র মারফত জানা গেছে স্কুলে রাতে কোন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা নেই। স্কুলে পনেরো-কুড়ি টি সিসিক্যামেরা থাকলেও রাতের সেগুলি বন্ধ অবস্থায় থাকে। কেন সিসি ক্যামেরা গুলিকে চালু রাখা হয়না সে নিয়ে ও উঠছে প্রশ্ন। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে লাউদোহা থানা সূত্রে খবর।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories