Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ইউক্রেন থেকে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন নদীয়ার যুবক

সুরজিৎ দাস, নদীয়া: ইউক্রেন থেকে বাড়ি ফিরে চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন নদীয়ার শান্তিপুর থানার কাশ্যপ পাড়ার বাসিন্দা সুমন অধিকারী। সংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,”পরিবারকে দেখতে পাবো সেই আশাটাই ছেড়ে দিয়েছিলাম, মৃত্যু সবসময় কাছ থেকে হাতছানি দিচ্ছিল”।

নদীয়ার সুমন দিন মজুরের কাজ করে কোন রকমে চলত সংসার। কিছুটা আর্থিক স্বচ্ছন্দ ফেরাতে হবে। সেই লক্ষ্যেই টাকা ধার নিয়ে পারি দেয় সুদূর ইউক্রেনে। সেখানে কুরিয়ার সার্ভিসের কাজ করতেন। মাত্র 6 মাস আগে গিয়েছেন তিনি। তার মধ্যেই ছন্দপতন। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কেড়ে নিল সব স্বপ্ন। বাড়তি উপার্জন তো দূরের কথা প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়েই শুরু হয়েছিল দুশ্চিন্তা। কোনরকমে জীবন হাতে নিয়ে বাড়ি ফেরেন তিনি। চোখেমুখে এখনো আতঙ্কের ছাপ। কানে এখনো শুনতে পাচ্ছেন বোমা গুলির শব্দ।

তিনি বলেন,পরিবারকে আর দেখতে পাবো কিনা সেই আশা ছিল না। আমরা যে গাড়িতে করে ইউক্রেন থেকে বিমানবন্দরে আসছিলাম হঠাৎ হঠাৎ গোলা বারুদের আওয়াজে কেঁপে উঠছিল গাড়িটি। বিমানবন্দরে আসার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করে তবে তিনি দিল্লি পৌঁছতে পারি”। এরপর সুমন অধিকারের আবেদন, যে সমস্ত ভারতীয়রা ইউক্রেনের আটকে আছে তাদের অতিদ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করুক কেন্দ্র সরকার।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories