Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

প্রত্যাহার করে নেওয়া হল বিজেপি সাংসদের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ! কেন্দ্র ও রাজ্য কে দায়ী করলেন সাংসদ

সুরজিৎ দাস, নদীয়া: প্রত্যাহার করে নেওয়া হল রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।যেখানে বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক সেখানে দলেরই একজন গুরুত্বপূর্ণ সাংসদের নিরাপত্তা রক্ষী তুলে নেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। অন্যদিকে বিধায়কের মন্তব্য “আমাকে না জানিয়ে নিরাপত্তাবাহিনী তুলে নেওয়া হয়েছে। আমার কোন ক্ষতি হলে তার জন্য কেন্দ্রও রাজ্য দুই সরকারই দায়ী থাকবে”।

অন্যদিকে বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরেই বিজেপির মধ্যে বড়োসড়ো গোষ্ঠী কোন্দল চলছে। তার জেরেই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়েছে কেন্দ্র সরকার। যদিও এ বিষয়ে জগন্নাথ সরকার বলেন, “এটা খুবই দুঃখজনক। আমাকে না জানিয়েই নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলেও কোন কারণ আমাকে জানানো হয়নি”।

এর পাশাপাশি তিনি বলেন,”কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকলে শাসক দল যেভাবে ছাপ্পা টিকিং করেছে অনেকটাই আমি রুখে দিতে পারতাম”। এর পাশাপাশি বিগত দিনে নিজের ওপর আক্রমণের কথা তুলে এনে তিনি বলেন,”বারবার আমি এর আগেও আক্রান্ত হয়েছি। মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। আমি যদি আবারো আক্রান্ত হয় তাহলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়পক্ষই দায়ী থাকবে”।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories