Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

কালিম্পংয়ের ২৯ মাইলে নামল ধস, বাংলা-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন

উত্তরবঙ্গে টানা বৃষ্টি আর তার জেরেই ঘটল বিপত্তি। কালিম্পংয়ের ২৯ মাইলের ১০ নম্বর জাতীয় সড়কে নামল ধস। যার ফলে সড়কপথে বাংলা ও সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ধসের ফলে গাড়ির লম্বা লাইন হয়ে যায়। রবিবার সকালে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। তবে বারবার বৃষ্টি হওয়ার জন্য ব্যাহত হয়েছে মেরামতির কাজ। তবে কিছুটা মেরামতির পর ছোট গাড়িগুলিকে একধার থেকে যাতায়াত করানো হচ্ছে। তবে সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলেই জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিম্পং থানার বিশাল পুলিশ বাহিনী।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখনই বৃষ্টি কমবে না। উত্তরবঙ্গে রবি এবং সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল এবং বুধবার আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কোচবিহারে। যার ফলে বাড়তে পারে নদীর জলস্তর। ইতিমধ্যে এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যাতে কারও কোনও সমস্যা না হয় তার দিকে নজর রাখছে প্রশাসন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories