Tuesday, October 27, 2026
34 C
Kolkata

জাতীয় সড়কে দুর্ঘটনা, ড্রাইভারসহ আহত একাধিক

এনবিটিভি সংবাদদাতা, অন্ডাল : ২ নম্বর জাতীয় সড়কের অন্ডালের কাছে ঘটলো বড়োসড়ো সড়ক দুর্ঘটনা । ঘটনায় গাড়ির এক চালক সহ আহত হন বেশ কয়েকজন । শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে অন্ডাল মোড় ও কাজোরা ফ্লাইওভারের মাঝে । প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে কলকাতা থেকে যাত্রী বোঝাই একটি বাস যাচ্ছিল বিহারের দিকে । অন্ডাল মোড় ও কাজোরা ফ্লাইওভারের মাঝামাঝি রাস্তায় একই লেনে রানীগঞ্জের দিক থেকে আসছিল একটি ওমনি ভ্যান । দুর্ঘটনা এড়াতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে অন্য লেনে উঠে যায় । সে সময় উল্টো দিক দিয়ে বাসটির সামনে চলে আসে আম বোঝাই একটি লরি । লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার উপর । ঘটনাস্থলে পৌঁছে লরিটির ভেতর থেকে আহত ড্রাইভারকে উদ্ধার করে পুলিশ । আহত হন বাসের বেশ কয়েকজন যাত্রীও। অন্ডাল মোড়ে একটি বেসরকারি হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়। অল্পবিস্তর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । গুরুতর জখম উল্টে যাওয়া লরির ড্রাইভার সহ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে । দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয় । দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও উল্টে যাওয়া গাড়ি গুলিকে ক্রেন দিয়ে সরানোর পর ফের জাতীয় সড়কে স্বাভাবিক হয়ে যান চলাচল ।

Hot this week

ঘাটালে সরকারি জমি দখলমুক্ত করতে ৩৫০ দোকানে চলেছিল বুলডোজার, সেই জমিতেই গড়ে উঠল RSS-এর দপ্তর!

সরকারি জমি দখলমুক্ত করার যুক্তিতে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা...

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories