Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

কালিয়াচক কলেজে নব পদ্ধতিতে অনুষ্ঠিত হল জাতীয় সেমিনার এবং আন্তর্জাতিক ওয়েবিনার

এনবিটিভি, কালিয়াচকঃ   ন্যাশনাল কাউন্সিল ফর প্রমোশন অফ উর্দু ল্যাংগুয়েজ (এন সি পি ইউ এল ) এর আর্থিক সহযোগিতায় কালিয়াচক কলেজের উর্দু ডিপার্টমেন্টের উদ্যোগে জাতীয় পর্যায়ের একটি সেমিনার অনুষ্ঠিত হলো। মূল বিষয় ছিল পশ্চিমবাংলায় উর্দু মাধ্যম বিদ্যালয় এবং শিক্ষালয় গুলোর সমস্যা ও ভবিষ্যৎ। ভারত সরকারের হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট মিনিস্ট্রির একটি স্সংস্থা (এনসিপিইউএল), কালিয়াচক কলেজের উর্দু শিক্ষা প্রসারের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে এবং সেমিনার করার জন্য অনুদান দিয়েছেন। এই সেমিনার দুটি পর্যায়ে মূলত অনুষ্ঠিত হয় প্রথমটি হয় ফেস টু ফেস পর্যায়ে পুরো কোভিদ বিধি মেনে এবং অনলাইন পদ্ধতিতে।

এই সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজিবর রহমান উদ্বোধক হিসেবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর শান্তি ছেত্রী মহাশয় উপস্থিত হওয়ার সম্মতি দিয়েছিলেন। কিন্তু উনার শারীরিক অসুবিধার কারণে বিশ্ববিদ্যালয়ের কন্ত্রলার অফ এক্সামিনেশন ডক্টর বিশ্বরূপ সরকার এই প্রোগ্রাম উদ্বোধন করেন। সেমিনার  পরিচালনায় নিযুক্ত ছিলেন আরবি বিভাগের প্রধান ডঃ মুজতবা জামাল, উর্দু বিভাগীয় প্রধান আব্দুর রউফ, আনোয়ারুল হক, সাএম আহমেদ ও জিয়াউল হক। অফ্লাইন সেমিনারে ঝারখান্ড বিহার ও পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে পঁচিশ জন অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে রিসোর্স পারসন হিসেবে কলকাতা থেকে উপস্থিত হন প্রফেশ্বর গাজালি, ইসলামপুর কলেজ থেকে ডক্টর উজাইর , ডক্টর মুখলিস।

সভাপতির ভাষণে নজিবর রহমান উল্লেখ করে বলেন, এই সেমিনার কালিয়াচক কলেজ, মালদা জেলা তথা আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ যার মাধ্যমে অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতিতেই অর্থাৎ “ব্লেন্ডিং মোড অফ লার্নিং সিস্টেম” এর উপযুক্ত প্রয়োগ করার ব্যবস্থা করা হয়েছে। উর্দু ডিপার্টমেন্ট এবং আরবি বিভাগের সহযোগিতায় নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে করে এই কোভিড বিধির মধ্যেও শিক্ষা, শিক্ষক ও শিক্ষণ কোনক্রমে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হতে না পারে। বরং বাস্তবতার উপরে নির্ভর করে আগামী দিনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে যাতে করে শিক্ষাব্যবস্থা গতিশীল থাকবে।

 এই প্রোগ্রামের একটি সেশন অনলাইনের মাধ্যমে পরিচালনা করা হয় তাতে ত্রিশজন অধ্যাপক ও গবেষক যোগদান করেন। তাদের মধ্যে মরিশাস থেকে মহাত্মা গান্ধী ইনস্টিটিউট এর প্রফেসর সাবির গুদাদ, ইরানের তেহেরান ইউনিভার্সিটির প্রফেসর ফার্জানা লুৎফি, মিশরের প্রফেসর অল জামাল আল উসাইলী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের মোঃ কাজিম ও প্রফেসর এবং এনসি ইআরটি-র পক্ষ থেকে প্রফেসর ফারুক আনসারী যুক্ত হোন এবং পেপার প্রেজেন্ট করেন।

অফলাইন সেমিনার এবং অনলাইন ওয়েবিনার এই উভয়বিধ সেশন পরিচালনা সম্ভব হয় কালিয়াচক কলেজের অত্যাধুনিক কনফারেন্স রুমে ভার্চুয়াল মডেল টেকনিক্যাল ফ্যাসিলিটি উপলব্ধ থাকার কারণে এই ব্লেন্ডিং মোড অফ লার্নিং সিস্টেম পরিচালনার সম্ভব হয়। ফলে এই দিনের প্রোগ্রাম জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্ব অর্জন করে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories