Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

ফের উত্তপ্ত ভাঙড়! নওশাদ সিদ্দিকীর কনভয় লক্ষ্য করে হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে

ভোটের মুখে ফের রাজনৈতিক উত্তেজনা ভাঙড়ে। আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে হামলার অভিযোগ উঠল শনিবার সন্ধ্যায়। ঘটনায় গাড়ির কাচ ভেঙে গেলেও কেউ জখম হননি। জানা গিয়েছে, ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন না নওশাদ।

আইএসএফ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ভাঙড়ের ব্যাওতা-১ অঞ্চলে দলীয় প্রচার কর্মসূচি ছিল নওশাদ সিদ্দিকীর। সেই সময় এলাকায় দাঁড় করানো অবস্থায় থাকা বিধায়কের গাড়িকে লক্ষ্য করে আচমকা ইট ছোড়া হয় বলে অভিযোগ। ইট এসে লাগে গাড়ির পিছনের কাচে, যা ভেঙে রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।

প্রথমে নওশাদের নিরাপত্তারক্ষীরাই বিষয়টি লক্ষ্য করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে খবর দেওয়া হয় পুলিশকে। কারা এই হামলার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করেছে আইএসএফ। নওশাদ সিদ্দিকির অভিযোগ, ভোটের আগে দলীয় কর্মীদের মনোবল ভাঙতে পরিকল্পিত ভাবে হামলা চালানো হচ্ছে এবং এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তবে এ ধরনের ঘটনায় আইএসএফকে দমিয়ে রাখা যাবে না বলেও দাবি তাঁর।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনও যোগ নেই। তৃণমূল প্রার্থী শওকত মোল্লা বলেন, আইএসএফ পরিকল্পনা করে নিজেরাই হামলা চালিয়েছে। শুধুমাত্র তৃণমূলকে বদনাম করার চেষ্টা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। একজনকে আটক করা হয়েছে বলেও খবর।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories