Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

গোষ্ঠী কোন্দল এড়াতে ভোটের মুখে নতুন যুব সভাপতি

আলিনুর মণ্ডল,বসিরহাট: বঙ্গ বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হবার সাথে সাথে গোষ্ঠী কোন্দল শুরু হয় বিভিন্ন জায়গায়। সেই গোষ্ঠী কোন্দল এড়াতে বসিরহাট বিধানসভার নতুন যুব সভাপতি নিয়োগ করলো যুব তৃণমূল কংগ্রেস.

আজ বসিরহাট 2 নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি সমীর বাচ্ছার, শ্রীনগর মাটিয়া অঞ্চলের তৃণমূল যুব সভাপতি বাবলু মাস্টার কে সরিয়ে  বসিরহাট 2 নম্বর ব্লক প্রাইমারী শিক্ষক সংগঠনের নেতা কুতুবুদ্দিন (টিয়া) কে নতুন যুব সভাপতির দায়িত্ব দেন। অন্য দিকে বেগমপুর বিবিপুর পঞ্চায়েতের দীর্যদিনের যুবসভাপতি রফিক গাজী কে সরিয়ে মিনাজুদ্দিন বাবুয়া কে নতুন সভাপতি নির্বাচন করে যুব তৃণমূল কংগ্রেস। কেন পরিবর্তন হল যুব সভাপতি,এ বিষয়ে বসিরহাট 2 নম্বর ব্লক যুব সভাপতি সমীর বাছার জানান, বসিরহাট উত্তর বিধানসভা টিএমসির শক্ত ঘাঁটি। কিন্তু একুশের নির্বাচনে আব্দুল্লা রনি টিকিট না পাওয়ায় সাময়িক ভাবে কিছু কিছু অঞ্চলে বিক্ষোভ হয়। সকলের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত। এখন একটাই টার্গেট, প্রার্থী রফিকুল ইসলাম কে বিরাট ব্যাবধানে বসিরহাট উত্তর বিধানসভা থেকে জেতানো। তিনি আরো বলেন, তারুণ্য কে প্রাধান্য দেবার জন্য এবং যুব সমাজ কে আরো শক্তিশালী করার জন্যই তারা নতুন যুব সভাপতি নিয়োগ করেছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories