Saturday, July 25, 2026
32 C
Kolkata

নিলামবাজার কলেজের আসে পাশে লোকজন আবর্জনা ফেলছে

এনবিটিভি ডেস্ক, নিলামবাজার: নিলামবাজার কলেজ দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির মধ্যে একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। হাজারের মতো ছাত্র-ছাত্রী ঐ প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা অর্জন করছে। আজ কয়েক মাস ধরে কলেজের উত্তর দিক হতে গুণময়ী গার্লস হাইস্কুল পর্যন্ত রাস্তার পুর্ব পাশে নিলামবাজারের যত আবর্জনা সব ফেলা হচ্ছে। সমস্ত অঞ্চল জুড়ে আবর্জনার স্তূপ থেকে যে দুর্গন্ধ ছড়াচ্ছে তার কারণে কলেজের ছাত্র ছাত্রীরা তো দূরের কথা পথচারীরাও চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন।সেই বিষয়টির আশু সমাধান করতে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক জানাব আজিজ আহমেদ খান সাহেবের নির্দেশে দক্ষিণ করিমগঞ্জ যুব AIUDF সম্পাদক তারিক আনোয়ার, যুব নেতা আলতাফ হোসেন, মিডিয়া সেলের কনভেনার আবু লস্কর সহ অন্যান্য নেতৃবৃন্দ সার্কেল অফিসার ওয়াহিদুল ইসলামের সাথে দেখা করলে সার্কেল অফিসার সাথে সাথেই প্রতিনিধি দলকে সাথে নিয়ে জায়গাটি পরিদর্শনে যান। সরেজমিনে বিষয়টি প্রত্যক্ষ করার পর সার্কেল অফিসার প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন যে তিনি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব তিনি এখানকার আবর্জনা অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

Related Articles

Popular Categories