Thursday, September 10, 2026
29 C
Kolkata

‘এত দেরিতে কাজ হওয়ায় আমি লজ্জিত’ মুম্বই-গোয়া হাইওয়ের কাজে ক্ষোভ প্রকাশ নীতীন গড়করি!

মুম্বই-গোয়া হাইওয়ের কাজ নিয়ে এবার প্রকাশ্যেই অসন্তোষ জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। দীর্ঘদিন ধরে প্রকল্পের কাজ শেষ না হওয়ায় নিজের মন্ত্রকের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছেন তিনি। এমনকী পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে এই হাইওয়ের উদ্বোধন অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকতেও অনিচ্ছা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।বুধবার গোয়ায় একটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে মুম্বই-গোয়া এক্সপ্রেসওয়ের প্রসঙ্গ তোলেন গড়করি। তিনি জানান, এই গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজ যে গতিতে এগোনোর কথা ছিল, তা হয়নি। বারবার সময়সীমা পিছিয়ে যাওয়ায় তিনি অত্যন্ত হতাশ। নিজের মন্ত্রকের কাজ নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য কার্যত কেন্দ্রের অস্বস্তি আরও বাড়িয়েছে।গড়করির বক্তব্য, প্রকল্পটির কাজে যেসব ঠিকাদারি সংস্থা যুক্ত ছিল, তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে। কাজে গাফিলতি বা অযথা দেরির প্রমাণ মিললে সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজন হলে তাদের কালো তালিকাভুক্ত করার কথাও জানিয়েছেন তিনি। একইসঙ্গে প্রকল্পের সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকদের দায়িত্ব নিয়েও তদন্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী।মুম্বই-গোয়া হাইওয়ের কাজ প্রায় শেষের পথে বলেও জানিয়েছেন গড়করি। তাঁর দাবি, প্রকল্পের প্রায় ৯৪ থেকে ৯৫ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। আগামী অক্টোবর মাসে তিনি নিজে গিয়ে রাস্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন। এরপর বাকি কাজ দ্রুত শেষ করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।এই প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন উঠছে। মুম্বই ও গোয়ার মধ্যে যোগাযোগ আরও সহজ করার জন্য এই ছয় লেনের হাইওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কাজ শেষ করতে একাধিকবার সময় লেগেছে। ফলে প্রকল্পের খরচ, কাজের মান এবং বাস্তবায়নের গতি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।একসময় গড়করিকে মোদি সরকারের অন্যতম সফল মন্ত্রী হিসেবে তুলে ধরা হত। দেশের সড়ক পরিকাঠামোর উন্নয়নে তাঁর মন্ত্রকের দ্রুত কাজের কথা বারবার জানিয়েছে কেন্দ্র। কিন্তু সাম্প্রতিক সময়ে সড়ক নির্মাণের বিভিন্ন প্রকল্প নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই মুম্বই-গোয়া হাইওয়ে নিয়ে গড়করির এই প্রকাশ্য ক্ষোভ নতুন করে তাঁর মন্ত্রকের কাজের ওপর নজর ফেলেছে।

Hot this week

ভাঙনের গ্রাসে মালদহের ভূতনি, ত্রাণ তহবিলে আরও ৫ কোটি টাকা বরাদ্দ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভাঙন ও বন্যার ভয়াবহতায় বিপর্যস্ত মালদহের ভূতনি। গঙ্গার গ্রাসে...

‘বৈবাহিক ধর্ষণ’ সুপ্রিম কোর্টের এক্তিয়ার নেই, সিদ্ধান্ত সংসদের! জানালো কেন্দ্র সরকার

বৈবাহিক সম্পর্কে স্ত্রীর সম্মতি ছাড়া যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে...

বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের আগে বিজেপির ঝুলিতে ১৫০০ কোটি, বিপুল অনুদান ঘিরে উঠছে প্রশ্ন বিরোধীদের!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তহবিলে বিপুল অঙ্কের...

Topics

‘বৈবাহিক ধর্ষণ’ সুপ্রিম কোর্টের এক্তিয়ার নেই, সিদ্ধান্ত সংসদের! জানালো কেন্দ্র সরকার

বৈবাহিক সম্পর্কে স্ত্রীর সম্মতি ছাড়া যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে...

বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের আগে বিজেপির ঝুলিতে ১৫০০ কোটি, বিপুল অনুদান ঘিরে উঠছে প্রশ্ন বিরোধীদের!

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তহবিলে বিপুল অঙ্কের...

BRICS থেকে ভারতের কী লাভ? প্রশ্ন চিদাম্বরমের, কংগ্রেসকে পাল্টা নিশানা বিজেপির

নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর BRICS শীর্ষ সম্মেলন।...

উপনির্বাচনের আগেই উত্তেজনা রেজিনগরে, দু’পক্ষের সংঘর্ষে ঝড়ল রক্ত

উপনির্বাচনের আগেই উত্তেজনা মুর্শিদাবাদের রেজিনগরে। বৃহস্পতিবার সকালে চায়ের দোকানে...

Related Articles

Popular Categories