Friday, March 6, 2026
26.7 C
Kolkata

এবার সৌদি এবং UAE কে স্থায়ীভাবে অস্ত্র রপ্তানি বন্ধ করল ইতালি

নিউজ ডেস্ক : এবার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করল ইউরোপের বৃহৎ অস্ত্র নির্মাতা দেশগুলোর অন্যতম ইতালি। ইতালির বিদেশমন্ত্রী লুইগী ডি মায়ও এক টুইটে জানিয়েছেন, “এটা এমন একটা পদক্ষেপ যেটা আমাদের কাছে প্রয়োজনীয় মনে হয়। এটা আমাদের দেশ থেকে একটা শান্তির বার্তা। আমাদের জন্য মানবতার প্রতি শ্রদ্ধা একটি অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি।”

এবছর ইয়েমেনে হামলা করা এই দুই দেশ ইতালি থেকে অন্তত ১২,৭০০ টি অত্যাধুনিক বোমা আমদানি করার কথা ছিল। কিন্তু এই নিষেধাজ্ঞার ফলে এই বোমা গুলি সহ আরো অনেক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র আমদানি বন্ধ হয়ে যাবে দেশ দুটির জন্য। ইতিমধ্যে নব নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে মার্কিন অস্ত্র সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বাইডেন প্রশাসনের এই পদক্ষেপের পরপরই ইউরোপীয় ইউনিয়নের বেশকিছু সদস্য দেশ একই পথে হেঁটে সৌদি আরব এবং আরব আমিরাতকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে।

দেশ দুটিকে অস্ত্র সরবরাহ বন্ধের কারণ হিসেবে প্রায় সব দেশই তাদের ইয়েমেনে হামলার বিষয়টি উত্থাপন করেছে। উল্লেখ্য ২০১৫ সালে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এখনো পর্যন্ত দেশ দুটির হামলায় ২,৩৩,০০০ জন ইয়েমেনি নিহত হয়েছেন, গৃহহীন এবং শরণার্থী হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। যুদ্ধের কারণে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে খরা এবং মহামারী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ইয়েমেনের এই সংকটকে বর্তমান সময়ে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলে আখ্যায়িত করেছে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories