Saturday, October 24, 2026
25 C
Kolkata

নুহ সংঘর্ষ: এলাকায় জারি ১৪৪ ধারা, মৃত ৪ ও আহত ৪৫ জন

এনবিটিভি, ওয়েব ডেস্ক: হরিয়ানার গুরুগ্রামের নুহ-তে বিশ্ব হিন্দু পরিষদের ‘ব্রিজ মন্ডল জলাভিষেক যাত্রা’য় সংঘর্ষের জেরে এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। পাশাপাশি, গুজব ছড়ানোর আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এছাড়াও গুরুগ্রাম, ফরিদাবাদ জেলার স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এই হিংসার আগুন ছড়াচ্ছে গুরুগ্রামে। সোমবার মাঝরাতে আগুন লাগিয়ে দেওয়া হয় অঞ্জুমান জামা মসজিদে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, এই ঘটনায় দুই হোমগার্ড-সহ এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া অশান্তির জেরে কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories