Friday, October 23, 2026
28 C
Kolkata

ফ্ল্যাট দুর্নীতি মামলায় মুখ খুললেন নুসরাত জাহান

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ফ্ল্যাট দুর্নীতি মামলায় অবশেষে মুখ খুললেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। এদিন সাংবাদিক বৈঠক শেষে বেরনোর সময় মেজাজ হারান তিনি। মাত্র ৭ মিনিটেই শেষ হয়ে যায় তাঁর সাংবাদিক বৈঠক।

এদিন তিনি বলেন, “চ্যালেঞ্জ করে বলতে পারি দুর্নীতি করিনি। বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা উচিত নয়। অর্ধসত্য খুব খারাপ। সাফাই তাঁরা দেয় যারা দোষ করে। যখন অভিযোগ উঠেছে তখন আমি শুটিংয়ের কাজে বাইরে ছিলাম। কাল গভীর রাতে ফিরেছি। আজ এসেছি সাংবাদিক বৈঠকে। কিন্তু নিজের হয়ে ব্যাখ্যা দিতে এখানে আসিনি। আপনার ব্যাংক ডিটেলস কি আমি দেখতে চেয়েছি? আমিও আমার ব্যাংক ডিটেলস আপনাদের দেখাবোনা।”

তিনি আরো বলেন, “আমাকে নিয়ে একাধিক গল্প তৈরি করেছে মিডিয়া। যে কোম্পানির সঙ্গে আমি যুক্ত ছিলাম, কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ২০১৭ সালের জুলাই মাসে আমি সেই সংস্থা ছেড়ে দিয়েছি। সংস্থার টাকা নিয়ে বাড়ি কিনেছি। ১ কোটি ১৬ লক্ষ টাকার ঋণ নিয়েছিলাম। সুদ-সহ সেই ঋণ শোধ করে দিয়েছি।”

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories