Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

ওড়িশায় জোরকরে ‘জয় শ্রী রাম’ বলাতে বাধ্য করা হলো মুর্শিদাবাদের ২২ বছরের পরিযায়ী শ্রমিককে

বিজেপি স্বাসিত রাজ্য ওড়িশায় আবারও নির্যাতনের শিকার হলেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। জলঙ্গি এলাকার এই তরুণ শ্রমিককে মারধর করে ‘জয় শ্রী রাম’ বলাতে বাধ্য করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিত ওই শ্রমিকের সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা, নাম রুহুল ইসলাম। কয়েক মাস আগে পরিবারের ভরণপোষণের জন্য তিনি ওড়িশার গঞ্জাম জেলার কুদুরা এলাকায় যান। সেখানেই কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে ফেরিওয়ালার কাজ করতেন তিনি।

জানাচ্ছে গত সোমবার ২২ বছরের রুহুল ও তাঁর এক সহকর্মীকে স্থানীয় কয়েকজন যুবক হঠাৎ ঘিরে ধরে। এরপর রুহুলকে টেনে হিঁচড়ে রাস্তার ধারে একটি কালভার্টের উপর বসিয়ে তাঁকে গাছের ডাল দিয়ে মারধর করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভয় দেখিয়ে তাঁকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করা হচ্ছে। রুহুল প্রথমে আপত্তি করলে আরও বেশি মারধর করা হয় বলে দাবি। বাংলাদেশি সন্দেহে এই হামলা করা হয়েছে বলেও অভিযোগ তুলেছে পরিবার। রুহুল জানিয়েছেন, বৈধ পরিচয়পত্র দেখানোর পরেও তাঁকে রেহাই দেওয়া হয়নি। এমনকি ভোটার তালিকায় তাঁর বাবা-মায়ের নাম রয়েছে জানালেও হামলাকারীরা তা মানেনি। পরে অন্যান্য পরিযায়ী শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান। কিন্তু পুলিশ সাহায্য করেনি বলে অভিযোগ উঠেছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories