Wednesday, September 16, 2026
29 C
Kolkata

বিশ্বকাপ শুরু আগেই বিতর্ক, ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমিতে রেফারিকেই লাল কার্ড!

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কট্টর অভিবাসন নীতির জেরে বড়সড় ধাক্কা লাগল ফুটবল বিশ্বকাপে। আফ্রিকার সেরা রেফারি ওমর আবদুলকাদির আরতানকে আমেরিকায় প্রবেশের অনুমতিই দেওয়া হলো না। মায়ামি বিমানবন্দর থেকেই সোজা ইস্তাম্বুলগামী বিমানে চাপিয়ে তাঁকে ডিপোর্ট বা ফেরত পাঠিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। ওমরের অপরাধ কেবল এটাই যে, তিনি সোমালিয়ার নাগরিক। আসলে ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার অজুহাতে সোমালিয়াসহ একাধিক দেশের নাগরিকদের জন্য আমেরিকার দরজা কার্যত বন্ধ করে রেখেছে।

২০১৮ সাল থেকে ফিফার রেফারি হিসাবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন ওমর। আসন্ন বিশ্বকাপের জন্য নির্বাচিত ৫২ জন মূল রেফারির তালিকায় তিনি ছিলেন অন্যতম। সোমালিয়ার পাসপোর্ট নিয়ে মার্কিন মুলুকে প্রবেশে সমস্যা হতে পারে জেনে নাইরোবির সোমালিয়া দূতাবাস আগে থেকেই ওমরের জন্য বিশেষ কূটনৈতিক পাসপোর্টের ব্যবস্থা করেছিল। মার্কিন নিয়ম অনুযায়ী, কূটনৈতিক পাসপোর্ট থাকলে এই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হওয়ার কথা।

কিন্তু সমস্ত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও সোমবার মায়ামি বিমানবন্দরে নামার পর ট্রাম্পের দেশের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বিভাগ কড়া স্ক্রুটিনির পর ওমরকে দেশে ঢোকার অনুমতি দেয়নি। ‘নিরাপত্তা সংক্রান্ত কড়া যাচাইকরণ’-এর অজুহাত দিয়ে তাঁকে এয়ারপোর্ট থেকেই ফেরত পাঠানো হয়। এই নজিরবিহীন ঘটনায় সোমালিয়ার ফুটবল ফেডারেশন ক্ষোভ উগরে দিয়ে ফিফার দ্বারস্থ হয়েছে। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা সরাসরি দায় এড়িয়ে জানিয়েছে, কোনও দেশে প্রবেশের অনুমতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ আয়োজক দেশের। এখানে ফিফার কিছু করার নেই। এর ফলে ওমরের বিশ্বকাপ পরিচালনার স্বপ্ন ভেস্তে গেল। শুধু এই রেফারিই নন, ইরাক ও ইরানের ফুটবলার ও অফিশিয়ালদের ভিসা নিয়েও ট্রাম্পের দেশে একের পর এক জটিলতা তৈরি হওয়ায় এই ফুটবল বিশ্বকাপের স্পিরিট নিয়েই বড়সড় প্রশ্ন উঠে গেল।

Hot this week

রাজস্থানের পুরভোটে একাধিক পুরসভা দখল! ‘দুর্বল’ কংগ্রেসের বিকল্প হিসেবে শক্তিশালী হচ্ছে সিপিএম ও আপ

রাজস্থানের সাম্প্রতিক পুরসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের সঙ্কুচিত রাজনৈতিক পরিসর...

হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ, বদলি মুসলিম মহিলা IPS আধিকারিক বুশারা বানু

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি অভিবাদন বা সম্ভাষণ...

ছ’বছর পরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, এখনও দেওয়া হয়নি পুলওয়ামা শহিদের বোনকে চাকরি!

পুলওয়ামা হামলায় ভাইকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস...

দলিত বিজেপি নেতাকে ডেকে ‘মারধর’! দিল্লিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির অন্দরের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য...

৮৫% পঞ্চায়েতে এখনও খরচ শূন্য! ১২৫ দিনের কাজে বাংলার ‘ডবল ইঞ্জিন’ মডেলেই কেন এমন হাল?

পশ্চিমবঙ্গে ১২৫ দিনের কাজের নতুন প্রকল্প শুরু হওয়ার পর...

Topics

রাজস্থানের পুরভোটে একাধিক পুরসভা দখল! ‘দুর্বল’ কংগ্রেসের বিকল্প হিসেবে শক্তিশালী হচ্ছে সিপিএম ও আপ

রাজস্থানের সাম্প্রতিক পুরসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের সঙ্কুচিত রাজনৈতিক পরিসর...

হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ, বদলি মুসলিম মহিলা IPS আধিকারিক বুশারা বানু

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি অভিবাদন বা সম্ভাষণ...

ছ’বছর পরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, এখনও দেওয়া হয়নি পুলওয়ামা শহিদের বোনকে চাকরি!

পুলওয়ামা হামলায় ভাইকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস...

দলিত বিজেপি নেতাকে ডেকে ‘মারধর’! দিল্লিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির অন্দরের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য...

কালীঘাট আউট, ঋতব্রত ইন! ধূলিয়ান পৌরসভায় চেয়ারম্যান বদলের নেপথ্যে কী নতুন সমীকরণ

মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভাকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে...

আবারও গুরুগ্রামে হামলা! কার্গিল-যোদ্ধা প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে লোহার রড দিয়ে মারধর!

গুরুগ্রামে ফের প্রকাশ্যে এল নিরাপত্তা নিয়ে উদ্বেগের ছবি। একটি...

Related Articles

Popular Categories