Wednesday, July 29, 2026
32.2 C
Kolkata

ইদ উপলক্ষে বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন উপহার ভারতের

এনবিটিভি ডেস্ক: ইদে বাংলাদেশকে ১০টি রেল ইঞ্জিন উপহার দিচ্ছে ভারত। আজই হস্তান্তর করা হবে ইঞ্জিনগুলি। গেদে সীমান্তে এই ইঞ্জিনগুলি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে।

সামনের শনিবার দিন ইদ। সেই ইদ উপলক্ষে বাংলাদেশকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ উপহার দিচ্ছে ভারত। ভারতীয় রেলওয়েজের তরফে আজই এই ইঞ্জিনগুলো বাংলাদেশ রেলওয়ের হাতে হস্তান্তর করা হবে। প্রতিবেশী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে এই উপহার বেশ তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ভারতের দেওয়া এই রেল ইঞ্জিনগুলিকে ‘ঈদ উপহার’ হিসেবে দেখছে বাংলাদেশও।

বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, “ভারতীয় রেলওয়ে  ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন উপহার স্বরূপ দেবে আজ। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের হাতে ভারতীয় রেলওয়ে ইঞ্জিনগুলি হস্তান্তর করছে। ভারতের গেদে সীমান্ত এবং বাংলাদেশের দর্শনা সীমান্তে এই হস্তান্তরের সমস্তরকম আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।”

Hot this week

পাঁচ বছরে দেশে কমেছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুল, সংসদে কেন্দ্রের তথ্য ঘিরে নতুন বিতর্ক

দেশজুড়ে সরকারি স্কুলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া...

পুজো কমিটির দখল ঘিরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

বরাহনগরে দুর্গাপুজো কমিটির দায়িত্ব নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক...

২৬ নভেম্বর দেশজুড়ে কৃষকদের মহামিছিলের ডাক, মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা সংযুক্ত কিষান মোর্চার

কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এবার আরও বড় আন্দোলনের প্রস্তুতি...

Topics

পাঁচ বছরে দেশে কমেছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুল, সংসদে কেন্দ্রের তথ্য ঘিরে নতুন বিতর্ক

দেশজুড়ে সরকারি স্কুলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া...

পুজো কমিটির দখল ঘিরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

বরাহনগরে দুর্গাপুজো কমিটির দায়িত্ব নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক...

Related Articles

Popular Categories