Wednesday, October 21, 2026
24 C
Kolkata

এবার রাজ্যের বাইরে গিয়েও পাবেন রেশন, রাজ্য সরকার চালু করল ‘এক দেশ, এক রেশন কার্ড’

নিউজ ডেস্ক : জীবনধারণের জন্য দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যান এ রাজ্যের অসংখ্য মানুষ। কাজের সন্ধানে অন্যান্য রাজ্য থেকেও এ রাজ্যে আসেন বহু মানুষ। তাদের কথা ভেবে এবার ‘এক দেশ, এক রেশন কার্ড’ ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। নবান্নের তরফ থেকে এক নির্দেশিকা জারি করে এই ব্যবস্থা চালু করার কথা ঘোষনা করা হয়েছে। এর ফলে দেশের যে কোনো প্রান্ত থেকে রেশন সংগ্রহ করতে পারবেন এ রাজ্যের বাসিন্দারা।

রাজ্য খাদ্য দপ্তরের তরফে বলা হচ্ছে, রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজও প্রায় শেষ। তাই রাজ্যে চালু করে দেওয়া হল ‘এক দেশ, এক রেশন কার্ড’। পুরো ব্যবস্থাটি অনলাইনে করার কথা জানিয়েছে রাজ্য সরকার। খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে সমস্ত রেশন ডিলারদের জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে রেশন দেওয়ার গোটা প্রক্রিয়াটাই অনলাইনে নথিভুক্ত হবে ই-পস যন্ত্রের সাহায্যে, আধারযুক্ত বায়োমেট্রিক ব্যবস্থায়। এর ফলে রেশন নেওয়ার সময় সমস্ত ডেটা অনলাইন সার্ভারে জমা থাকবে। এ রাজ্যে ইস্যু হওয়া রেশন কার্ডের সাহায্যেই বাংলার মানুষ ভিন রাজ্যে গেলে এখন থেকে রেশন সংগ্রহ করতে পারবে। কারণ ডেটা তো সব অনলাইন সার্ভারে রয়েছে। একই পদ্ধতিতে ভিন রাজ্যের মানুষও আমাদের রাজ্যের যেকোনও রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবে। এর পাশাপাশি ৩১ আগস্টের মধ্যে রাজ্যের সমস্ত গ্রাহককে রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের কাজ শেষ করার দ্রুত নির্দেশ দেওয়া সমস্ত রেশন ডিলারকে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories